Bangla Serial: নতুন বাড়িতে পা, 'মিঠিঝোরা'-র রাই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর
খুব বেশিদিন হয়নি বাংলা সিরিয়ালে পা রেখেছেন আরাত্রিকা মাইতি। পুর পর দুটো সিরিয়ালেই বেশ নাম করে নিয়েছেন অভিনেত্রী। মিঠিঝোরা সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। টিআরপি তালিকাতেও নিজের জায়গা ভালই করে নিয়েছে সিরিয়ালটি। আরাত্রিকার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে।
আরাত্রিকা জেলার মেয়ে। কলকাতায় বাবা-মাকে নিয়ে থাকেন। কাজের জন্যই তাঁর কলকাতায় থাকা। এতোদিন ভাড়া বাড়িতেই থাকতেন তিনি। এবার শহরে নিজের আস্তানা তৈরি করলেন অভিনেত্রী। সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী।

নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আরাত্রিকা। মা-বাবাকে নিয়ে হোম করে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের ছবি শেয়ার করেছেন তিনি। একেবারে নিজের উপার্জনেই শহরে েই আস্তানা তৈরি করেছেন তিনি। সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল রঙের শাড়ি পরে মা-বাবাকে পাশে নিয়ে গৃহপ্রবেশের পুজো করছেন।
কয়েকদিন আগে মিঠিঝোরা সিরিয়ালের আরের অভিনেতা সুমনও নিজের ফ্ল্যাট কেনার কথা শেয়ার করেছিলেন। তিনি শেয়ার করেছিলেন তাঁর নতুন ফ্ল্যাটে প্রবেশ করেছেন তিনি। তারপরে আবার সেই সিরিয়ালের অভিনেত্রী আরাত্রিকাও নতুন ফ্ল্যাটে প্রবেশ করলেন। মিঠিঝোরা সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিন বোনকে কেন্দ্র করে সিরিয়ালের কাহিনী আবর্তিত হয়েছে। তাতে আরাত্রিকা বড় বোনের চরিত্রে অভিনয় করছেন। আর সুমন আরাত্রিকা অর্থাৎ সিরিয়ালের রাইয়ের স্বামীর চরিত্রে রয়েছেন।
সিরিয়ালটি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। এর আগে আরাত্রিকা খেলনাবাড়ি, এবং অগ্নিশিখা সিরিয়ালেও অভনয় করেছেন। মিঠি ঝোরা তার তিন নম্বর সিরিয়াল। তিনটি সিরিয়ালেই আরাত্রিকার অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। মিঠিঝোরাতেও আরাত্রিকার চরিত্র বেশ মন জয় করেছে দর্শকদের।












Click it and Unblock the Notifications