'পুষ্পা' ফিল্মের গানের সঙ্গে কোমর দোলালেন অপু ও উমা, মুহূর্তে ভাইরাল ভিডিও

'পুষ্পা' ফিল্মের গানের সঙ্গে কোমর দোলালেন অপু ও উমা, মুহূর্তে ভাইরাল ভিডিও

'পুষ্পা' ফিল্মের পাশাপাশি তুমুল হিট হয়েছে এই ছবির গানও। এই সিনেমার নায়ক আল্লু অর্জুনের মতই ব্লকবাস্টার হিট ছবির 'ও আন্তভা' গানটিও। রিলিজ হওয়ার পরেই বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। খান কাপুর ছেড়ে আল্লু জ্বরে কাঁপছে গোটা দেশ। আর এই গানের সঙ্গে সাধারণ মানুষ তো বটেই, কোমর দোলাতে পিছুপা হচ্ছেননা সেলেব মহলের তাবড় তারকারাও। আর এবার সেই তালিকায় নাম জুড়েছে বাংলা সিরিয়াল দুনিয়ার এই মুহূর্তের দুই হিট নায়িকা অপু এবং উমার।

অপু ও উমার নাচ

বাংলা বিনোদন জগতের প্রথম শ্রেণীর একটি চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিক হল 'অপরাজিতা অপু' এবং 'উমা'। দুই সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যারা তাঁরা ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শকদের কাছে। আর এবার সুপারহিট সিনেমার এই ট্রেন্ডিং গানে নেচে উঠলেন তাঁরা। আর এই নাচের ভিডিও নিজেদের স্যোশাল মিডিয়া সাইটে পোস্ট করেছেন এই দুই অভিনেত্রী। আর মুহূর্তেই তা হয়ে গেল ভাইরাল।

শাড়িতে বাজিমাৎ

শাড়িতে বাজিমাৎ

পপুলার বাংলা চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল 'উমা'তে ক্রিকেটারের চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। অপরদিকে আরও এক জনপ্রিয় ধারাবাহিক 'অপরাজিতা অপু' ধারাবাহিকে অপু হয়েছেন বিখ্যাত মডেল তথা অভিনেত্রী সুস্মিতা দে। দুজনকেই দেখা গেল বাংলার ট্র্যাডিশনাল তাঁতের শাড়ি পরে ক্যামেরার সামনে নাচতে। সেই সঙ্গে দুজনেই সাদার উপর ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ পরেছিলেন, যাতে খুব ভালো মানিয়েছে দুজন সুন্দরীকে।

'ঠুমকা লাগা কে'

'ঠুমকা লাগা কে'

দুই অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী ও সুস্মিতা দে দুজনেই বেশ ভালো বন্ধু। মাঝে মাঝেই তাঁরা একে অপরের সঙ্গে কাটানো নানা রকমের মুহূর্তের ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন নিজেদের স্যোশাল মিডিয়া সাইটে। আর এবার 'পুষ্পা' ফিল্মের বিখ্যাত 'ও আন্তভা' গানের তালে তালে একসঙ্গে কোমরে ঠুমকা লাগালেন দুই অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী ও সুস্মিতা দে।

পোস্টে রিঅ্যাকশন

পোস্টে রিঅ্যাকশন

নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করার পরেই কমেন্ট আর রিঅ্যাকশনের বন্যা বিয়ে যাচ্ছে। ফ্যান থেকে সহকর্মীরা, প্রত্যেকেই কিছু না কিছু লিখেছেন, কমেন্ট করেছেন বা ইমোজি দিয়ে বুঝিয়েছেন নিজেদের রিঅ্যাকশন। উমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা নীল, তিনি আগুনের ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কতটা হট লাগছে দুজনকে। তার উত্তরে সোয়্যাগ ইমোজি দিয়ছেন সুস্মিতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+