বর্ষবরণের স্পেশ্যাল এপিসোড নিয়ে আসছে ‘অনুরাগের ছোঁয়া’

প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে ন'টায় প্রথম সারির একটি বাংলা চ্যানেলে সম্প্রচারিত হয় জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া।' সমাজে আজও শ্যামবর্ণার থেকে ফর্সা মেয়ের কদরই যে বেশি তা আবারও স্পষ্ট করছে এই ধারাবাহিকের প্রধান চরিত্র দীপা-র জীবনকাহিনী। আবার সূর্যের মতো ভালো মানুষও যে দীপার মতো শ্যামবর্ণা মেয়ের জীবনে আসতে পারে, সেই গল্পও এই ধারাবাহিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

বর্ষবরণের স্পেশ্যাল এপিসোড নিয়ে আসছে ‘অনুরাগের ছোঁয়া’

সূর্য-দীপার বর্ষবরণ

নববর্ষ উপলক্ষে ঢালাও আয়োজন রয়েছে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে। সূর্য আর দীপা একসঙ্গে এই প্রথম বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেবে। নাচ, গান ও আরও অনেক মজা হবে এই ধারাবাহিকের বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডে। আগামী ১৭ এপ্রিল, রবিবার দুপুর ৩ টের সময় প্রথম সারির চ্যানেলে বসবে চাঁদের হাট। সবমিলিয়ে নববর্ষে আড়াই ঘন্টার স্পেশ্যাল এপিসোডে 'অনুরাগের ছোঁয়া' হয়ে উঠবে জমজমাট।

কে কে উপস্থিত থাকবেন এই বর্ষবরণ অনুষ্ঠানে?

এদিন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, সপ্তর্ষি, দেবচন্দ্রিমা, রেজওয়ান, ঐন্দ্রিলা, পায়েল সরকার, সঙ্গীত শিল্পী কিঞ্জল, অঙ্কিতা-সহ আরও অনেকে।

নববর্ষে কী চমক নিয়ে আসবে সূর্য?

একদিকে যখন বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত। অন্যদিকে, তখন সূর্য ব্যস্ত দীপার জন্মদিন উদযাপন করবে বলে। এর আগে কোনোদিন দীপার জন্মদিন এরকম জাঁকজমক করে উদযাপন করা হয়নি। বিয়ের পর এটাই দীপার প্রথম জন্মদিন। আর তা পালন করার জন্য সব আয়োজন করছে সূর্য। দীপার জন্মদিন উদযাপন করতে সূর্য নিয়ে আসছে দ্বিগুণ চমক। এখানেই শেষ নয়, এই বর্ষবরণ অনুষ্ঠানের দিনই উদযাপন করা হবে, লাবণ্য সেনগুপ্ত-র ব্যবসা লাবণ্য'স এর ২৫ বছরের বর্ষপূর্তি।

অবশেষে দীপা আর সূর্য'র একসঙ্গে পথচলা শুরু

অনেক লড়াইয়ের পর অবশেষে একসঙ্গে পথচলা শুরু হল দীপা আর সূর্য-র। কিন্তু লাবণ্য সেনগুপ্ত কী কোনোদিনও মেনে নেবে তাঁদের এই সম্পর্ক? ঊর্মিকে কী ছোট ছেলের বউ করে ঘরে আনবেন তিনি? শেষপর্যন্ত কী হতে চলেছে তা জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+