জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’, কারা থাকছেন অভিনয়ে, দেখুন প্রোমো
জি বাংলা সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর। ফের আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ফুলকি’, ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।

এই ফুলকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।
দেখা যাচ্ছে, একজন মেয়ে হয়েও বক্সিংয়ে ছেলেদেরকে টেক্কা দেয়। তবে মেয়েটির কিন্তু হাঁপানি সমস্যায় ভুগছেন। এক বক্সিং প্রতিযোগিতার প্রাইজ ১০ হাজার টাকা। সেটি জেতার জন্য বক্সিং কম্পিটিশনের নাম দেয় সেই মেয়েটি। কারণ এই টাকা দিয়েই সে তার মায়ের ডায়ালোসিস করবে বলে শোনা যায়। তবে সেখানে থাকা ছেলেরা তাকে অনেক হ্যাটা করতে থাকেন। কিন্তু সে ভেঙ্গে পড়েনি।
সামনে থাকা এক ইটের পাঁচিল সে এক হাতের ঘুষিতে ভেঙে দেয়। এরপর কী হবে তা জানতে হলে দেখতে হবে আপনাকে ধারাবাহিকটি। ফুলকি ধারাবাহিকটি কখন কোন সময় সম্প্রচারিত হবে তা চ্যানেলের তরফে এখনোও কিছু জানানো হয়নি।
অপরদিকে, এবার রাত সাড়ে নটা স্লটে দেখানো হবে নতুন ধারাবাহিক মুকুট। তোমার খোলা হাওয়ার স্লটে আসছে নতুন ধারাবাহিক। আর ওই দিন থেকেই দুপুর তিনটে স্লটে দেখানো হবে তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি। ইতিমধ্যে চ্যানেলে তরফে মুকুট ও তোমার খোলা হওয়ার নতুন সময়ের কথা জানানো হয়েছে।
তবে এও জানানো হয়েছে, তোমার খোলা হাওয়া ধারাবাহিকটি আগে সোম থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হত তবে এবার সেটি সোম থেকে শনি পর্যন্ত দেখা যাবে টিভির পর্দায়। মুকুট ধারাবাবাহিকটি দেখা যাবে সোম থেকে শুক্র পর্যন্ত রাত সাড়ে নটায়।
এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহিকের নাম 'মুকুট'। তবে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন না শ্রীপর্ণা। তবে লিড রোলের দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার।












Click it and Unblock the Notifications