স্টার জলসায় আসছে ‘বালিঝড়’ কবে, কখন, কোন সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি

স্টার জলসায় শুরু হচ্ছে আরও এক নতুন ধারাবাহিক, যেখানে অভিনয় করবেন তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়। ইতিমধ্যে সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছে। তা দেখে বোঝা যাচ্ছে এটি একটি ত্রিকোণ প্রেমের গল্প হবে।

ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন তৃণা সাহা ও কৌশিক রায়। ছোট পর্দায় দেখা মিলবে তাদের। এখবর কিন্তু আগে শেয়ার করা হয়েছিল চ্যানেলের তরফে। তবে কবে থেকে ধারাবাহিক শুরু হবে, সে সম্পর্কে আগে থেকে কিছু জানা যায়নি। তবে সম্প্রতি, চ্যানেলের তরফে জানানো হয়েছে কবে থেকে শুরু হবে এই ধারাবাহিকটি।

স্টার জলসায় আসছে ‘বালিঝড়’ কবে, কখন, কোন সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি


টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা, তেমনি কৌশিক রায় ও কিন্তু অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। খড়কুটোর পর একই সঙ্গে তাদের দেখতে পাবেন অনুগামীরা, তাই খুব খুশি তারা। তাদের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে। কেউ এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায়।

২০২০ সালে অগাস্ট মাসের স্টার জলসা শুরু হয়েছিল খড়কুটো। লীনা গঙ্গোপাধ্যায় লিখেছিলেন সেই ধারাবাহিকের গল্প, পরিচালনা দায়িত্বে ছিলেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও স্নেহাশীষ জানা। সেই ধারাবাহিকে অভিনেত্রী তৃণা গুনগুনের ভূমিকায় অভিনয় করেছেন। সেখানে অভিনয় করতে দেখা গেছে কৌশিক রায়কেও, যিনি বাবিনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছেন । তাদের রসায়ন থেকে খুনসুটি, ভালোবাসা বেশ পছন্দ করেছিলেন অনুগামীরা। ধারাবাহিকের যে প্রোমো শেয়ার হয়েছে তাদের দেখা যাচ্ছে সমুদ্র সেন একজন রাজনীতিবিদ। তার ভূমিকায় অভিনয় করতে চলেছে ভরত কল। সমুদ্র সেনের মেয়ে ঝোরার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তৃণা।

নিজের সহযোগীর সঙ্গে মেয়ে ঝোরার বিয়ে দিতে চান সমুদ্র সেন। কিন্তু ঝোরা কিন্তু চায় স্রোতকে। এই স্রোতের ভূমিকায় অভিনয় করবেন লালন ওরফে ইন্দ্রাশিস রায়। প্রোমো দেখে বোঝা যাচ্ছে এই ধারাবাহিকটি ত্রিকোণ প্রেমের গল্প হবে। ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ থেকে শুরু হবে এই সিরিয়ালটি। সোম থেকে রবি রোজ সন্ধ্যা ছ’টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। সিরিয়ালটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

উল্লেখ্য, এবার আবারোও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তৃনা সাহা। সিরিজের নাম 'গভীর জলের মাছ’। হইচইয়ে মুক্তি পেতে পেতে চলেছে এটি। এই সিরিজটি মূলত নারীকেন্দ্রিক। ওয়েব সিরিজ অভিনয় করেছেন উষসী, অনন্যা, তৃনা ও স্বস্তিকা। এই সিরিজের গল্পটি মূলত নারীকেন্দ্রিক। জনপ্রিয় অভিনেত্রী উষসীকে দেখা গিয়েছিল সুন্দরবন বিদ্যাসাগর নামের এক ওয়েব সিরিজে। এরপর তো আর দেখা মিলছে গভীর জল মাছের মাছ সিরিজে।

হইচইয়ের তরফে যে প্রোমোটি শেয়ার করা হয়েছে, সেখানে চার বন্ধুকে একসঙ্গে গল্প করতে দেখা যাচ্ছে। প্রেম থেকে রোমান্স, মিষ্টি হাসি থেকে খুনসুটি সবই দেখানো হবে এই ওয়েবসিরিজে। তারপর সিরিজে আর কী দেখানো হবে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সিরিজিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+