সোহিনীর সঙ্গে ঝগড়ার জের! আরও এক ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন তৃণা
সোহিনী সরকারের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়ে যে তৃণা ভাল করেননি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একের পর এক প্রোজেক্ট হাতছা়ড়া হচ্ছে তৃণার। আবারও এক মেগা ওয়েব সিরিজ থেকে বাদ পড়লেন তৃণা। একে একে অনেক কাজই হাতছাড়া হতে শুরু করেছে তাঁর।
জানা গিয়েছে গভীর জলের ফিস সিজন ২ থেকে বাদ দেওয়া হয়েছে তৃণা সাহাকে। অভিনেত্রী অবশ্য নিজেই সেকথা জানিয়েছেন। তবে সোহিনীর সঙ্গে বিবাদের জেরেই যে তাঁর কাজ হাতছাড়া হচ্ছে সেকথা মানতে নারাজ তৃণা। তিনি জানিয়েছে অন্য প্রোজেক্টের কাজের কারণে তিনি সময় দিতে পারছিলেন না সেকারণেই তিনি গভীর জলের ফিস সিজন -২ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

ওটিটিতে রীতিমতো ভালো জনপ্রিয়তা পেয়েছিল গভীর জলের ফিস। তারপরে হঠাৎ করে কীভাবে তিনি সেটা থেকে সরে দাঁড়ালেন তা নিয়ে রীতিমতো গুঞ্জন চলছে। সোহিনীর সঙ্গে ঝগড়া করে মাঝপথে শ্যুটিং ছেড়ে বেড়িয়ে এসেছিলেন তৃণা। মাতঙ্গিনী সিরিজে একসঙ্গে অভিনয় করছিলেন সোহিনী এবং তৃণা।
কেমন সোহিনীকে আলাদা করে ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট এবং হেয়ার ড্রেসার দেওয়া হচ্ছে তাতে আপত্তি তুলেছিলেন তৃণা। শ্যুটিংয়ের সেটেই নাকি এই নিয়ে চিৎকার করে বেরিয়ে যান তৃণা। তারপরে আর শ্যুটিংয়ে ফেরেননি তিনি। তৃণার এই আচরণে যথেষ্ট ক্ষুব্ধ পরিচালক এবং প্রযোজক গোষ্ঠী। তাঁরা আর তৃণাকে ফিরিয়ে আনতেও চাননি। তাঁর জায়গায় অন্য একজনকে নিয়ে নিয়েছেন।
যদিও তৃণা নিজের ভুল বুঝতে পেরে পরে নাকি ঘনিষ্ঠমহলে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তাতে টলিপাড়ায় তৃণার ইমেজে যে কালি পড়েছে তা মোছার নয়। তারপর থেকে নাকি প্রযোজকরা তৃণাকে এড়িয়েই চলছেন। এবং এরই মাঝে গভীর জলের ফিস সিজন-২ থেকে তৃণার বাদ পড়া যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে টলি পাড়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications