Tollywood: পুজোর আগেই নতুন জীবনে পা রাখলেন আরও এক টলি অভিনেত্রী, গোপনেই বিয়ে সারলেন মেয়েবেলার মৌ

পুজোর আগে বিয়ের মরশুম চলছে টলিপাড়ায়। একদিকে যখন একের পর এক বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল এবার সুখবর আসতে শুরু করেছে। একের পর এক বিয়ের খবর আসছে টলিপাড়ায়। রূপসার পরে এবার বিয়ের খবর শোনা গেল অভিনেত্রী স্বীকৃতির। গোপনেই বিয়ে সেরেছেন তিনি।

রূপসার বিয়ের নাকি আগেই স্বীকৃতি বিয়ে সেরে ফেলেছেন। কাকপক্ষীও টের পায়নি। যদিও কোনও অভিনেতাকে নয় স্বীকৃতি বিয়ে করেছেন অভিনয় জগতের বাইরে। বরের নাম রাহুল। বিয়ের কোনও খবর সমাজ মাধ্যমেও প্রকাশ করেননি স্বীকৃতি। পুরোটাই গোপন রেখেছিলেন তিনি।

swikriti majumder

খুব অল্প সময়ের মধ্যেই টলিউডে নজর কেড়েছিলেন স্বীকৃতি। মেয়েবেলা সিরিয়ালে মৌ-এর চরিত্রে অভিনয় করেছিলেন স্বীকৃতি। মৌ-এর চরিত্র নজর কেড়েছিল দর্শকদের। মৌ-ডোডো-র কেমিস্ট্রি ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। তা়ড়াতাড়ি সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ায় রীতিমতো রুষ্ট হয়েছিল দর্শকমহল।

তারপরে খেলাঘর সিরিয়ালেও অভিনয় করেছিলেন স্বীকৃতি। তবে মেয়েবেলার পর তেমন কোনও কাজ তিনি ইন্ডাস্ট্রিতে পাচ্ছিলেন না বলে জানিয়েছিলেন। আবার আলোর কোলে সিরিয়ালেও অভিনয় করেছিলেন স্বীকৃতি। সেই সিরিয়ালটি বেশ কিছুদিন চলার পরে বন্ধ হয়ে যায়।

দর্শকরা বারবারই মেয়েবেলার সেই মৌ-ডোডোর- জুটি দেখতে চাইছিলেন। কিন্তু তাঁরা একসঙ্গে আর কোনও সিরিয়াল করেননি। তবে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তাঁরা। এরই মাঝে স্বীকৃতির বিয়ের খবর রীতিমতো শোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। অবাঙালি পরিবারে বিয়ে করেছেন স্বীকৃতি। বিয়ের সঙ্গীত, গায়ে হলুদ, মেহেন্দি সহ একাধিক ছবি দিয়েছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+