সুদীপার রান্নাঘরে গোমাংস রান্না, অভিনেত্রী-সঞ্চালিকাকে প্রাণে মারার হুমকি
বাড়িতে দুর্গাপুজো হয় যাঁর। তিনি তাঁর রান্নার শোয়ে গোমাংস রান্না শেখাচ্ছেন। নেট পাড়ায় সুদীপার রান্নাঘর নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। বাংলাদেশের এক প্রতিযোগী নাকি সুদীপার রান্না ঘর কুকিং শোয়ে গরুর মাংস রান্না করার একটি রেসিপি করেছিলেন।
সেই শোয়ে নাকি গো মাংস রান্না করা নিয়ে প্রতিযোগীকে উৎসাহ দিয়েছিলেন সুদীপা। বাংলাদেশি প্রতিযোগীর সঙ্গে সেই কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাই নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। একজন হিন্দু হয়ে কীভাবে গো মাংস রান্নাতে উৎসাহ দিচ্ছন সুদীপা।

শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখন অভিনেত্রী নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন তাঁকে রাজনৈতিক কারণে টার্গেট করা হচ্ছে। তিনি পাল্টা দাবি করেছিলেন যাঁরা এই নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করছেন তাঁরা আসলে কেউ বাল করে তাঁর কুকিং শোয়ের পুরো ভিডিওটা দেখেন নি।
তিনি দাবি করেছেন কোনও দিন গোমাংস খাওয়া তো দূরের কথা ছুঁয়েও দেখেননি। প্রতিযোগী একাই সেই রান্নাটি করেছিলেন। করিমা জাহান নামে বাংলাদেশি সেই প্রতিযোগীই এই রান্নাটি করেছিলেন। ভিডিওটি এখনও পুরো এডিট করা হয়নি। পুরো ভিডিওটা দেখে তারপরেই এই নিয়ে মন্তব্য করা উচিত বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। ফেসবুকে পাল্টা সমালোচকদের এভাবেই তোপ দেগেছেন তিনি।
ফেসবুক পোস্টে সুদীপা লিখেছেন যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি হচ্ছিল তখন তিনি দাঁড়িয়েছিলেন এবং কোথাও সরে যাননি। সেরকমই বাংলাদেশের একজন তাঁকে জানিয়েছেন গোমাংস তাঁদের জাতীয় খাবারের একটি ডিশ। ইদ-উল-আদা উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠানটি করা হয়েছিল। কারোর ধর্মে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছে। বাংলাদেশে ভারতের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন তিনি।
ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। অন্যের ধর্মে আঘাত করা কখনওই উচিত নয় বলে শৈশব থেকেই আমরা শুনে এবং জেনে এসেছি। সুদীপা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাঁর রান্নার অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়কেও আক্রমণ করা হয়েছে। তাঁর রান্নার শোয়ের সঙ্গে রাজনীিতর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন সুদীপা বন্দ্যোপাধ্যায়।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায়। ২০০৫ সালে টেলিভিশনে রান্নাঘর শো দিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। ১৭ বছর সেই শোিট সঞ্চালনা করেন তিনি। ২০২২ সালে আবার সুদীপার সংসার নাম দিয়ে শো শুরু করেন তিনি। সেখানে একাধিক রেসিপি শেয়ার করতেন সুদীপা চট্টোপাধ্যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications