বোরখা পরে যাতায়াত করছেন রচনা ব্যানার্জি, সত্যিটা ফাঁস করলেন সুদীপা
বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান। আর তাঁর জনপ্রিয় সঞ্চালক রচনা ব্যানার্জি। সেলিব্রিটি থেকে আম দর্শক সকলের যেন মনের কাছেন মানুষ। জানেন কি সেই রচনা ব্যানার্জি নাকি বোরখা পরে বাড়ি যান।
দিদি নাম্বার ওয়ান শো-তে এই সত্যিটা ফাঁস করে দিয়েছেন সুদীপা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে বোরখা পরে বাড়ি যান রচনা বন্দ্যোপাধ্যায় এই সত্যিটা জানার পর দর্শকরা সকলেই চমকে উঠেিছল। এতো বড় একজন অভিনেত্রীতো গাড়িতে করে চলা ফেরা করেন তাহলে বোরখা পরার প্রয়োজন হল কেন তাঁর। তার উত্তরে সুদীপা জানিয়েছিলেন, এতোবড় সেলিব্রিটি হলেও নিজের মাতৃত্বকে সবার আগে রাখেন রচনা।

ছেলেকে পড়াতে বসবেন বলে রোজ বোরখা পরে মেট্রোতে যান তিনি। সেখান থেকে টালিগঞ্জ মেট্রো স্টেশনে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকে। সেই গাড়িতে করে তিনি বাড়ি যান। শ্যুটিং ফ্লোর থেকে গাড়িতে বাড়ি পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। সেকারণে মেট্রোর উপরে ভরসা করেন অভিনেত্রী। আর সেলিব্রিটি বলে সাধারণ যাত্রীদের মতো চলাফেরা করতে পারেন না। সেকারণেই বোরখা পরে মেট্রোতে চাপেন যাতে তাঁকে কেউ চিনতে না পারেন।
রচনার এই মাতৃত্বের দায়িত্বকে কুর্নিশ জানিয়েছেন সুদীপা। সেলিব্রিটি হয়েও নিজের কাজের সময় থেকে সময় বের করে ছেলের জন্য রাখেন। ছেলেকে শুধু সময় মতো পড়াতে বসবেন বলে তিনি ঝুঁকি নিয়ে প্রতিদিন এটি করে থাকেন বলে জানিেয়ছেন সুদীপা বন্দ্যোপাধ্যায়। সুদীপার এই কথা প্রসঙ্গেই রচনা জানান তাঁর ছেেল এখন যে বয়সে রয়েছেন, সেই সময় তাকে সামলানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছেলের সামলাতে তাঁকে বদলে যেতে হচ্ছে বলে দাবি করেছেন রচনা।
প্রসঙ্গত উল্লেখ্য রচনা বন্দ্যোপাধ্যায় বিবাহিত তবে একসঙ্গে থাকেন না তাঁরা। স্বেচ্ছায় আলাদা থাকেন। তবে ছেলের দায়িত্ব তাঁরা দুজনেই ভাগ করে নিয়েছেন বলে আগেও একাধিকবার জানিয়েছেন রচন। ছেলেকে নিয়ে তিনি আলাদা থাকেন। সেদিক থেকে বলতে গেলে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গিল পেরেন্ট। সেকারণেই ছেলের উপর বেশি করে নজর দেন তিনি। যাতে কোনও ভাবে টিন এজের ছেলে অন্যদিকে চলে না যান সেকারণেই এই প্রচেষ্টা চািলয়ে যাচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications