মিঠাই থেকে সরাসরি দেবের নায়িকা, দূরত্ব বেড়েছে সহ অভিনেতাদের সঙ্গে, জানেন সৌমিতৃষার পারিশ্রমিক কত
বারবার বিতর্কে জড়িয়ে পড়ছেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার আগেই সহ অভিনেতাদের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছিল। বিশেষ করকে নায়ক আদৃতের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক হয়ে গিয়েছিল অভিনেত্রীর।
আদৃত বিয়েতে মিঠাই পরিবারের সকলকে আমন্ত্রণ জানালেও সৌমিতৃষাকে আমন্ত্রণ জানায়নি। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। পরে এক সংবাদ মাধ্যমে সৌমিতৃষা বলেছিলেন হয়তো ভুলে গিয়েছিল তাঁকে নেমতন্ন করতে। তারপরে আবার অভিনেতা সায়কের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে সৌমিতৃষার।

যাঁদের সঙ্গে বন্ধত্ব ছিল অভিনেত্রীর তাঁরাও দূরে সরে গিয়েছেন। সহ অভিনেতাদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। অনেকেই বলেছেন অহংকারী হয়ে গিয়েছেন সৌমিতৃষা। একটি সিনেমা করেই মাটিতে পা পরছে না তাঁর। মিঠাই শেষ হওয়ার আগেই দেবের বিপরীতে প্রধান সিনেমায় সুযোগ পেয়েছিলেন তিনি।
তবে মিঠাইয়ের পর আর কোনও সিরিয়ালে তাঁকে দেখাও যায়নি। শোনা যাচ্ছে তাঁর হাতে নাকি আরও একটি ছবি রয়েছে। সেই ছবির কাজ করছেন তিনি। তবে সহ অভিনেতা-অবিনেত্রীদের সঙ্গে মিঠাইয়ের যে দূরত্ব তৈরি হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই। বারাসতেন মেয়ে সৌমিতৃষা এই সিরিয়ালের এপিসোড পিছু ২০ থেকে ২৫ হাজার টাকা মাত্র পারিশ্রমিক পেতেন।
বারাসতেই সৌমিতৃষার বেড়ে ওঠা। বারাসত গার্ল স্কুলে পড়াশোনা। তারপরে অনার্স পড়তে কলকাতায় এসেছিলেন তিনি। কলকাতার সেন্ট পলস কলেজে ইংরেজি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন। কিন্তু অভিনয়ের চাপে সেটা শেষ করা সম্ভব হয়নি। কলেজ ছেড়ে শেষে ওপেন ইউনিভার্সিটি থেকে পাড়াশোনা শেষ করেছেন তিনি।
প্রায়ই বিতর্ক তৈরি হয় অভিনেত্রীকে নিয়ে। সৌমিতৃষার ইনস্টাগ্রাম ফটো নিয়েও ট্রোলিং শুরু হয়েছে। সম্প্রতি সাতা একটি পোশাকে ইন্টাগ্রামে ছবি দিয়েছিলেন অভিনেত্রী। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications