Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের পিঁড়িতে উচ্ছেবাবু, কার সঙ্গে প্রেম করছেন মিঠাই, সৌমিতৃষার ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা

আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আদৃত-কৌশাম্বির বিয়ের। আয়োজন প্রায় সব সারা। আগামী ৯ মে বিয়ের পিঁড়িতে বসছেন 'উচ্ছেবাবু' আদৃত রায় এবং 'দিদিয়া' কৌশাম্বি। ইতিমধ্যেই বাংলা সিরিয়াল 'ফুলকি'-র সেটে আইবুড়ো ভাত খেয়েছেন কৌশাম্বি।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। 'মিঠাই' সিরিয়ালে অভিনয় করতে করকেই আদৃত রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান কৌশাম্বি। যদিও আদৃতের একটি প্রেম আগে ভেঙে গিয়েছিল সেসময়। মিঠাই সিরিয়াল চলাকালীনই আদৃতের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল। বাবার বন্ধুর মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত।

Soumitrisha Kundu

লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশিদিন টেকেনি। তারপরেই মন ভাঙে আদৃতের। এরই মাঝে কৌশাম্বির সঙ্গে সিরিয়ালের সেটে কাজ করতে করতে মনদেওয়া নেওয়া সেরে ফেলেছিলেন আদৃত। যদিও সেখবর প্রকাশ্যে আসে কৌশাম্বির জন্মদিনে করা আদৃতের একটি পোস্টের পর। পাল্টা পোস্ট করেন কৌশাম্বিও।

তারপরেই মিঠাই সিরিয়াল শেষ হয়ে যায়। কৌশাম্বি নতুন সিরিয়ালে কাজ করতে শুরু করেন। আদৃতকে এখনও অন্য কোনও সিরিয়ালে কাজ করতে দেখা যায়নি। তবে তার মাঝে বিয়েটা পাকা করে ফেলেন তাঁরা। আগামী ৯ মে আদৃত-কৌশাম্বির বিয়ে। রিসেপশন ১১ তারিখ। যদিও বাবার বন্ধুর মেয়ে এবং প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে ২০২১ সালেই বিয়ে হওয়ার কথা ছিল আদৃতের।

এদিকে আদৃতের বিয়ে নিয়ে তেমন মাথাব্যাথা নেই মিঠাইয়ের। মিঠাই সিরিয়াল চলাকালীনই আদৃতের সঙ্গে মিঠাইয়ের তেমন বনিবনা হতো না বলে জানা গিয়েছিল। যদিও প্রথমের দিকে তাঁদের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এরই মধ্যে আদৃত বিয়ের আগে মিঠাই পরিবারকে নিয়ে নিজের বাড়িতে বেশ খাওয়াদাওয়া আড্ডা সেরেছেন। সেখানে কিন্তু দেখা যায়নি সৌমিতৃষাকে।

এদিকে মিঠাইয়ের ইনস্টাপোস্ট হঠাৎ করে জল্পনা বাড়িয়ে দিয়েছে। মিঠাই তাঁর ইনস্টাগ্রামে করিনা কাপুর- শাহিদ খানের জব উই মেটের একটি ছবি শেয়ার করেছেন। তাতে লিখেছেন যখন আমি বকবক করি তখন সব মনোযোগ দিয়ে সে আমার কথা শোনে। আর তার লাশে লাল হার্টের একটি ইমোজি দিয়েছেন সৌমিতৃষা। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি এবার প্রেমে পড়েছেন 'মিঠাই'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+