Swarnendu-Shruti Das Wedding: চুপিসারেই সিঁদুর দান শ্রুতি দাসের, বিয়েতেও ছক ভাঙলেন বিতর্কিত জুটি

Swarnendu Samaddar And Shruti Das Wedding: কখনও বিচ্ছেদ আবার কখনও সাত জন্মের বন্ধন, এটাই এখন টলিপাড়ার দস্তুর। ফের বিয়ের ফুল ফুটল টলিউডে। এতদিন পর্যন্ত ছিলেন অন্যতম চর্চিত কাপল। অবশেষে সব জল্পনা কাটিয়ে চার হাত এক হল অভিনেত্রী শ্রুতি দাস আর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের।

তবে ঘটা করে নয়, বরং খানিক চুপিসারেই বিয়ে সারলেন এই যুগল। আর সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই তোলপাড় নেট দুনিয়া। শ্রুতি এবং স্বর্ণেন্দু আইনি বিয়ে সেরেছেন। অনুষ্ঠানে দুই পক্ষের পরিবার এবং বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন। কর্মসূত্রেই স্বর্ণেন্দুর সঙ্গে অভিনেত্রীর আলাপ।

চুপিসারেই সিঁদুর দান শ্রুতি দাসের

দীর্ঘ দিন ধরে সম্পর্কে ছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। রবিবার দক্ষিণ কলকাতার অনুষ্ঠান ভবনে সামাজিক বিয়ে সেরেছেন যুগল। আর সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে ছেড়েছেন অভিনেত্রী। সেখানে কোটেশনে লিখেছেন জব তক হ্যায় জান।

উল্লেখ্য, সম্পর্কের মতই ছক ভাঙলেন শ্রুতি। চিরাচরিত বেনারসী, সোনার গয়না ছেড়ে কনে সাজ হিসেবে বেছে নিয়েছেন সাদা জামদানি আর রুপোর গয়না। সেই সঙ্গে তাল মিলিয়ে স্বর্ণেন্দুকেও দেখা গেল সাদা পাঞ্জাবীতে। এই মুহূর্তে রাঙা বউ সিরিয়ালে লিড রোলে দেখা যাচ্ছে শ্রুতিকে। আর এবার রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও বউ বেশে শ্রুতি দাস।

১৪ বছরের বড় স্বর্ণেন্দুকে মন দিয়েছিলেন শ্রুতি। তবে তাঁদের এই সম্পর্ক নিয়ে চর্চা কিছু কম হয়নি। কিন্তু সেই সব সমালোচনা পেরিয়ে একে অপরের হাত শক্ত করে ধরেছেন শ্রুতি, স্বর্ণেন্দু. এদিন বিয়ের পর সোশ্যাল মিডিয়াতে নিজের নামও পালটে শ্রুতি দাস সামাদ্দার করে ফেলেছেন।

বিয়ের পরে শ্যুটিং থেকে বিরতি নেননি তিনি। বিয়ের পর সংসার সামলে ফের শ্যুটিং ফ্লোরে ফিরেছেন শ্রুতি। এমনকি যাননি শ্বশুরবাড়িরও। একেবারে ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন তাঁরা। প্রসঙ্গত, ত্রিনয়নী ধারাবাহিকের সেটে প্রথম আলাপ হয় স্বর্ণেন্দু এবং শ্রুতির। এই সিরিয়ালের পরিচালনা করতেন স্বর্ণেন্দু, মুখ্য ভূমিকায় ছিলেন শ্রুতি। আর সেখানেই প্রেম এবং আজ বিয়ে।

ছবি সৌজন্যে শ্রুতি দাসের সোশ্যাল মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+