বিয়ে হয়েছে হয়েছে কয়েক মাস হল, প্রথম জামাইষষ্ঠীতে রাতুলের জন্য কী আয়োজন হল রূপাঞ্জনার বাড়িতে
সদ্য বিয়ে হয়েছে। কয়েক মাস মাত্র। এখনও নতুন বিয়ের গন্ধ যায়নি। তার মাঝেই জামাইষষ্ঠীর এলাহি আয়োজন। ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছিলেনি রূপাঞ্জনা। খুব কম সংখ্যক অতিথি আগমন হয়েছিল অভিনেত্রীর বিয়েতে। এবার জামাইষষ্ঠীতেও একেবারে ঘরোয়া আয়োজন।
কাঁসার থালায় সাজানো ভাত-মাছ-মাংস-মিষ্টি-দই থেকে শুরু করে আরও রকমারি পদ সাজিয়ে রাতুলের সামনে দিয়েছিলেন রূপাঞ্জনার পরিবার। টলিপাড়ায় এবার এনেকেই নব্য দম্পত্তি। অনুপম থেকে পরমব্রত, অন্যদিকে আদৃত-কৌশাম্বি থেকে কাঞ্চন-শ্রীময়ী। নব্যবিবাহিতদের জন্য প্রথম বছরের জামাইষষ্ঠীর আয়োজন যে এলাহি হবে তাতে কোনও সন্দেহ নেই।

সোশ্যাল মিিডয়ায় রাতুলের জামাইষষ্ঠীর ভোজের ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা। দীর্ঘদিন রাতুলের সঙ্গে লিভ ইন করার পর গত বছর থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। রূপাঞ্জনার এক সন্তানও রয়েছে। এদিকে রাতুল রূপাঞ্জনার বয়সের ফারাক ৬ বছর। রাতুলের সঙ্গে সম্পর্কের আগে একবার বিয়ে হয়েছিল রূপাঞ্জনার। রেজাউল হককে বিয়ে করেছিলেন ২০১৭ সালে। কিন্তু ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই একা রূপাঞ্জনা। তারপরেই রাতুলের সঙ্গে সম্পর্ক। ছেলেকে একা হাতেই মানুষ করেছেন তিনি। তারপরে শেষে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। চলতি বছরেই কয়েক মাস আগে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পর ছেলেকে নিয়েই কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন রূপাঞ্জনা এবং রাতুল।












Click it and Unblock the Notifications