Nabanita Das-Jeetu Kamal Divorce: বর্ণময় অধ্যায়ের ইতিটা এইভাবেই হোক্! বিয়ে ভাঙার ঘোষণা নবনীতার
Actress Nabanita Das Jeetu Kamal Divorce: বিয়ে ভাঙছে জিতু কমল এবং নবনীতা দাসের! আর সেই খবর নিজেই জানালেন নবনীতা। গত কয়েকদিন ধরেই জিতু কমল এবং নবনীতা দাসের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল।
এমনকি গত কয়েকমাস ধরে আলাদা থাকছিলেন তাঁরা। অবশেষে সোশ্যাল মিডিয়াতে জিতুর সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন নবনীতা। আর এই খবর জানানোর পর থেকে সোশ্যাল মিডিয়াতে ঝড়। কেউ দিচ্ছেন পাশে থাকার বার্তা তো কেউ আবার বলছেন এমনটা না করার জন্যে!

কিন্তু যা খবর জিতু কমল ( Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Actress Nabanita Das) আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। শুধুমাত্র ডিভোর্সের কাগজপত্র আসেনি বলেই খবর।
এই খবর জানিয়ে অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখছেন, '' টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা... একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা... Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা.... কিছুই আর একসাথে হবেনা...তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক...ভালো থাকো Jeetu Kamal''
তবে গুঞ্জন গত কয়েকদিন আগেই অভিনেতা স্বামীর সঙ্গে নাকি লন্ডনে গিয়েছিলেন নবনীতা। হঠাত কি এমন দুজনের মধ্যে ঘটল যার ফলে সংসার ভাঙার মতো জটিল সিদ্ধান্ত নিতে হল দুজনকে! তবে এই খবর জানানোর পরেই ভেঙে পড়েছেন অভিনেত্রী।
এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কি করব কিছু বুঝতে পারছি না। গত তিন মাস ধরে আলাদাই ছিলাম। কিন্তু বিষয়টা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমার খুব সমস্যা হচ্ছিল। তবে জিতুর কোনও সমস্যা হচ্ছে কিনা তা অবশ্য স্পষ্ট করে ওই সংবাদমাধ্যমকে বলতে পারেননি অভিনেত্রী। তবে প্রথম বিদেশ ট্রিপ ছিল। না গেলে অনেক সমস্যা হতে পারত আগামিদিনে। আর সেই কারনেই তা বাতিল করা হয়নি বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন নবনীতা।
সিরিয়ালের সেটেই প্রেম শুরু জিতু কমল এবং নবনীতা দাসের! আর তা ধীরে ধীরে বিয়ের পরিণতি পায়। সুখী দম্পত্তিদের মধ্যে একজন ছিলেন তাঁরা। তবে বিয়ের পর অভিনেত্রী অনেক কাজ কমিয়ে দেন। বড় পর্দায় একাধিক ছবিতে দেখা যাচ্ছে জিতু কমল! ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছেন অভিনেতা। আর সেটাই কি বিয়েরত ভাঙার একমাত্র কারণ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications