বিদেশ বিভুঁইয়ে গিয়ে বড় বিপদের মুখে টলি অভিনেত্রী, ইনস্টা পোস্টে শিউরে ওঠার মতো ছবি
গরমে হাসফাঁস শহর। ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। ফিল লাইক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এই প্রবল গরমের মধ্যে টলিপাড়ার অভিনেত্রীরা বেড়াতে চলে যাচ্ছেন পাহাড়ে। কেউ দেশে তো কেউ বিদেশে। ইনস্টাগ্রামে সেই বেড়ানোর ছবি দিচ্ছেন তাঁরা। এরই মাঝে অভিনেত্রী মনামী ঘোষের ইনস্টাপোস্ট দেখে চমকে উঠেছে নেট পাড়া।
অভিনেত্রীর দুই পায়ে দগদগে ক্ষত। হাতের কনুয়ের কাছে গভীর ক্ষত। তাতে ব্যান্ডেজ করতে হয়েছে। এমন পরিস্থিতি। কিন্তু কী করে হল এই কাণ্ড। অভিনেত্রী ইনস্টা পোস্টে ছবি দিয়ে জানিয়েছেন তিনি জাপানে রয়েছেন। সেখানে কিয়োটা শহরে রয়েছেন তিনি। বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বং ডিভা। দুই হাঁটুতে কেটে গিয়েছে হাতে কেটে গিয়েছে। তারপরেও কিন্তু বেড়ানো বন্ধ করেননি অভিনেত্রী।

যদিও মনামী ঘোষ জানিয়েছেন তিনি এখন কলকাতায় ফিরে এসেছেন। কলকাতায় ফিরেই ছবিগুলি পোস্ট করেছেন। পরে সেগুলি পোস্ট করেন তিনি। এখন তিনি অনেকটাই সুস্থ। সেকারণেই সকলকে জানিয়েছেন সেকথা। নিজের ইনস্টাগ্রামে জাপান ভ্রমণের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।
টলিপাড়ার বেশ জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। একাধিক টেলিসিরিয়ালে কাজ করেছেন তিনি। ২০২২ সালে বেলাশুরু ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। আবার বড়পর্দায় ফিরছেন তিনি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে মনামী ঘোষকে। বেশ কিছু ওয়েব সিরিজও করেছেন মনামী ঘোষ।
তবে গত কয়েক বছরে তেমন ভাবে অভিনয় করতে দেখা যায়নি মনামিকে। গতবছর পুজোর সময় একটি মিউজিক অ্যালবম বের করেছিলেন তিনি। সেটি বেশ জনপ্রিয় হয়েছিল। তারপরে আর কোনও ছবিতে বা সিরিয়ালে বা ওয়েব সিরিজে অভিনয় করেননি মনামী ঘোষ। তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন তিনি। তাঁর একাধিক ট্রাভেল ডাইরির ছবি পছন্দ করতেন অনুরাগীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications