'র‍্যাগিং' করা হয় তাঁকে! সহশিল্পীর বিরুদ্ধে চঞ্চল্যকর অভিযোগ 'পিলু' সিরিয়ালের অভিনেত্রীর

'র‍্যাগিং' করা হয় তাঁকে! সহশিল্পীর বিরুদ্ধে চঞ্চল্যকর অভিযোগ 'পিলু' সিরিয়ালের অভিনেত্রীর

প্রতিদিন সন্ধ্যা হলেই সকলে সরাসরি টিভি খুলে বসে পড়েন নিজের পছন্দের নানা ধারাবাহিক দেখবেন বলে। সেইসঙ্গে চলে কোন ধারাবাহিকে কতটা টানটান উত্তেজনার পর্ব চলছে তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। সেরকমই চলে বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত সিরিয়ালগুলির টিআরপির লড়াইও। কিন্তু এ তো গেল আপাত দৃষ্টিতে সিরিয়ালের বাহ্যিক বিষয়। কিন্তু এর ভিতরের বিষয়গুলিকে নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করেননা কেউ। তারই মধ্যে অন্যতম হল ধারাবাহিকের সেট। যেখানে রোজ শ্যুটিং করে থাকেন কলাকুশলীরা। বহু কাঠ খড় পুড়িয়ে সকলের সামনে তুলে ধরা হয় সিরিয়ালের প্রতিটি এপিসোড। কিন্তু সেই শ্যুটিং সেটেই 'র‍্যাগিং' হলে তখন? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সম্প্রতি এমনই অভিযোগ উঠল এই মুহূর্তে বাংলার এক জনপ্রিয় সিরিয়ালের সেট থেকে।

পিলুর উপর র‍্যাগিং!

পিলুর উপর র‍্যাগিং!

বাংলার এক প্রথম সারির বিনোদন চ্যানেলে কিছুদিন আগেই শুরু হয়েছে ধারাবাহিক 'পিলু'। সেখানে এখন চলছে টানটান পর্ব। কিন্তু সেই সেট থেকেই সামনে এল এক চাঞ্চল্যকর খবর। পিলুর নাম ভূমিকায় অভিনয় করছেন যিনি, সেই অভিনেত্রীকে নাকি র‍্যাগিং করা হচ্ছে। আর অন্য কেউ নন, এই কাজ নাকি করছেন সিরিয়ালের অন্যান্য প্রধান ভূমিকায় অভিন্য করা কলাকুশলীরাই। আর এই নিয়ে রীতিমত শোরগোল টেলি পাড়ায়। ভক্তদের মধ্যেও চলছে জোর চর্চা।

আহির-পিলুর লড়াই

এই ধারাবাহিকে নাম ভূমিকা অর্থাৎ 'পিলু'র চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ কে। এর আগে তিনি রজ জনপ্রিয় রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসেবে ভাগ নিয়েছিলেন। আর সেইখান থেকে সোজা এবার রূপালি পর্দার সিরিয়ালের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন মেঘা। আর পিলুর বিপরীতে রয়েছে 'আহির', অর্থাৎ সিরিয়ালের নায়ক। এই চরিত্রে অভিনয় করছেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ গৌরব রায়চৌধুরী। আর পিলু অর্থাৎ মেঘার সঙ্গে বাস্তবে গৌরবের সম্পর্ক খুবই দুষ্টু মিষ্টি। আর তাই গৌরবের বিরুদ্ধে মেঘার অভিযোগ তিনি নাকি তাঁকে রীতিমত র‍্যাগিং করেন সেটে।

 গৌরবের সাফাই

গৌরবের সাফাই

আসলে এই পুরো ঘটনাটিই ঘটেছে মজার ছলে। অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স' থেকে আত্মপ্রকাশ মেঘার। তিনি নাচে পটু হলেও অভিনয় জগতে একদমই নতুন। তাই তাঁকে নিয়ে সকলেই লেগ পুল করেন। পিলুর অভিযোগ, গৌরব এমন এমন ভাবে তাঁর সঙ্গে মজা করেন যে এক সময় এগুলোকে র‍্যাগিং বলে মনে হয় তাঁর। মেঘার কথায়, গৌরব তাঁকে অকারণে 'কেস খাইয়ে দেন'। তবে শুধু গৌরব নন, সহকারি পরিচালকও পিছনে লাগেন মেঘার। আর যার ফলে পরিচালকের কাছ থেকে মাঝে মধ্যে বকাও খেতে হয় মেঘাকে। তবে এই বিষয়ে গৌরবের সাফাই, যেহেতু মেঘা এই পরিবেশে একদম নতুন, তাই এইভাবেই তাঁকে ফ্লেক্সিবল তৈরি করছেন তিনি।

'পিলু'র তোলপাড় করা পর্ব

'পিলু'র তোলপাড় করা পর্ব

এই মুহূর্তে 'পিলু' সিরিয়ালে টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে মঞ্জিরার সঙ্গে বিয়ে করতে ছাদনা তলায় গিয়েছে আহির। কিন্তু টুসু পরবে তার সঙ্গে পিলুর যে বিয়ে হয়ে গিয়েছে অজান্তেই, সেই কথা সকলের সামনে আসআর পর গুরুজীকে অপমানিত হতে হয়। আহির বলে সে গুরুজীর কোনও অপমান মেনে নেবে না। পিলু সেখান থেকে যেতে চাইলে আহির বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এই বলে সকলের সামনে পিলুকে সিঁদুর পড়িয়ে দেয় আহির। এবার কী করবে মঞ্জিরা? তা জানার অপেক্ষায় দর্শকরা।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+