বাংলাদেশ কাঁপিয়ে ফের ছোট পর্দায় ফিরছেন ইধিকা, কোন সিরিয়ালে দেখা মিলবে শাকিব খানের 'প্রিয়তমা'র
বাংলাদেশ ছেড়ে আবার টলিপাড়ায় ফিরছেন অভিনেত্রী ইধিকা পাল। টেলি সিরিয়াল রিমলির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন ইধিকা। তারপর সোজা চলে গিয়েছিলেন বাংলাদেশে। সেখানে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হিয়েবে কাজ করেছিলেন।
প্রিয়তমা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি সুপারহিট হয়েছিল। বাংলাদেশের বক্স অফিসে রেকর্ড ভেঙেছিল ছবিটি। সেখানকার জনপ্রিয় নায়িকায় পরিণত হয়েছিলেন ইধিকা। তারপরে আর ছোট পর্দায় কাজ করেননি তিনি। শো করতে বা মডেলিং করতে দেখা যেত। অনেকেই ইধিকাকে জিজ্ঞাসা করতেন তাহলে কি তিনি পাকাপাকি ভাবে বাংলাদেশে পাড়ি দিচ্ছেন। তার উত্তরে চুপ করেই থাকতেন ইধিকা।

বাংলাদেশের গণ্ডগোলের পরে হয়তো আবার ছোট পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তিনি ছোটপর্দায় ফিরতে চলেছেন। বাংলাদেশে শাকিব খানের সঙ্গে অভিনয় করার পর টলিপাড়ায় দেবের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। দেবে খাদান ছবিতে অভিনয় করেছেন ইধিকা।
যদিও শোনা যাচ্ছে কোনও সিরিয়ালে নয় এবার ইধিকাকে আরও একটি ছবিতে দেখা যাবে। সোহমের সঙ্গে নাকি পরবর্তী ছবি করতে চলেছেন ইধিকা। পরিচালক সায়ন্তন ঘোষের পরিচালনায় তৈরি হবে ছবিটি। ছোট পর্দায় ইধিকা দুটি সিরিয়াল করেছেন একটি নাকিয়ার ভূমিকায় আরেকটি খলনায়িকার ভূমিকায়। দুটি চরিত্রই অসাধারণ অভিনয় করেছিলেন তিনি।
ছোট পর্দার অনেক নায়িকাই বড় পর্দায় কাজ করছেন এখন। ইধিকার মতো মিঠাইয়ের সৌমিতৃষাও অভিনয় করেছিলেন দেবের সঙ্গে। ছবির নাম ছিল প্রধান। তাতে সৌমিতৃষার অভিনয় পছন্দও হয়েছিল দর্শক। তার আর ছোট পর্দায় ফেরেননি সৌমিতষা। আরও একটি ছবি করছেন তিনি। ইধিকাও সেই পথেই হাঁটছেন।












Click it and Unblock the Notifications