শরৎচন্দ্রের পরিণীতা হয়ে বাংলায় ফিরছেন দেবচন্দ্রিমা, বিপরীতে নামকরা তারকা, প্রকাশ্যে ট্রেলারও
টলিপাড়ায় বেশ কিছু হিট সিরিয়াল করার পর আর কোনও কাজ করছিলেন না বাঙালি অভিনেত্রী দেবচন্দ্রিমা। কিন্তু ব্রেক আপের পর বাংলা সিরিয়ালে তেমন কাজ করেননি তিনি। মডেলিং, ফটোশ্যুটেই ব্যস্ত ছিলেন। তার সঙ্গে ইউটিউবও শুরু করেছিলেন তিনি।
এখন মুম্বইয়ে কাজ করছেন তিনি। কয়েকদিন আগে মুম্বইয়ে শিফট করার কখা জানিয়েছিলেন দেবচন্দ্রিমা। কীভাবে থাকছেন তার ভ্লগ করেছিলেন তিনি। কিন্তু বাংলা থেকে বেশি দূরে থাকতে পারলেন না তিনি। ফের ফিরছেন টলিপাড়ায়। তবে এবার সিরিয়াল নয় ওয়েব সিরিজে ফিরছেন দেবচন্দ্রিমা।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় গল্প পরিণীতার ললিতার চরিত্রে ফিরছেন তিনি। হইচইয়ে দেখানো হবে সেই ওয়েব সিরিজ। ইতিমধ্যেই তার ট্রেলার প্রকাশ্যে এসেছে। দেবচন্দ্রিমার বিপরীতে রয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম গৌরব। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী।
শিগগিরই হইচইয়ে শুরু হয়ে যাবে দেবচন্দ্রিমা-গৌরবের রোমান্টিক জুটির পরিণীতা। ট্রেলরেই হইহই ফেলে দিয়েছেন অভিনেত্রী। অনেকদিন পর অভিনেত্রী বাংলা ওয়েবসিরিজে দেখার জন্য আগ্রহী অনুরাগীরা। বর্তমানে হিন্দি সিরিয়ালে কাজ করছেন দেবচন্দ্রিমা। এই ওয়েব সিরিজের শ্যুটিং তিনি আগই করে রেখেছিলেন।
এখন মুম্বই নিবাসী হয়েছেন। সেখানে নিয়া শর্মার সঙ্গে অভিনয় করছেন তিনি। অল্প কয়েকটি সিরিজেই বেশ নাম করে ফেলেছেন দেবচন্দ্রমা। গত কয়েকদিন অনেক তারকাই বলি পাড়ায় নাম করে ফেলেছেন। অর্থাৎ হিন্দি টেলিসিরিয়াল এবং ওয়েব সিরিজে কাজ করছেন। তাহলে কি বাংলায় কাজ কমতে শুরু করেছে সেকারণেই তারকারা পাড়ি দিচ্ছেন মুম্বইয়ে। অনেকই অভিযোগ করেছেন বাংলায় ভাল কাজ হচ্ছে না। ভাল কাজ পাচ্ছেন না তারা। টেলি তারকারাও পাড়ি দিচ্ছেন সেখানে।












Click it and Unblock the Notifications