TRP রেসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিরিয়াল, ফের ছোট পর্দায় ফিরছেন অরুণিমা, সঙ্গে দুই জনপ্রিয় নায়ক
ফের ছোট পর্দায় ফিরছে অভিনেত্রী অরুণিমা হালদার। মন দিতে চাই সিরিয়ালে তিতিরের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অরুণিমা। তাঁর এবং ঋত্বিকের জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু টিআরপির কারণে সিরিয়ালটি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়।
তারপরে দীর্ঘদিন অরুণিমা হালদারকে দেখা যায়নি। আবার ফিরছেন তিনি। এবার তিনি ফিরছেন আবার একটি নতুন সিরিয়ালে। এবার তাঁর বিপরীতে রয়েছেন বাংলা সিরিয়ালের দুই তারকা অভিনেতা। অভিনেতা মৈনাক বন্দ্যাপাধ্যায় এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

দুই অভিনেতাই জি বাংলা এবং স্টার জলসার দুটি মেগা সিরিয়াল করেছেন। মৈনাককে সকলে দেখেছেন ইচ্ছে পুতুল সিরিয়ালে। বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অন্যদিকে অনিন্দ্যো চট্টোপাধ্যায়কে স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালে দেখা গিয়েছিল। সেখানে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
তবে নতুন সিরিয়ালে নায়ক এবং খলনায়ক কে হবেন সেটা স্পষ্ট করে জানা যাচ্ছে না। সিরিয়ালের টেলিকাস্ট শুরু হলে সামনে আসবে কাহিনী। তবে দীর্ঘদিন পর্দার অন্তরালে থাকার পর নতুন প্রোজেক্টে কাজ নিয়ে বেশ উৎসাহী অরুণিমা। এবারও তাঁর চরিত্র দর্শকদের মনে দাগ কাটতে পারে কিনা সেটাই এখন দেখার। কবে এবং কী নামে আসছে সিরিয়াল সেটা এখনও খোলসা করেননি অভিনেত্রী।
টিআরপি নিয়ে টানা পোড়েনের জেরে অগাস্ট মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে একাদিক টেলি সিরিয়াল সেই সঙ্গে একঝাঁক নতুন সিরিয়াল আসছে একাধিক চ্যানেলে। ইতিমধ্যে সেগুলির প্রোমোও আসতে শুরু করে দিয়েছে। শীঘ্রই দেখা যাবে সিরিয়ালগুলি। জনপ্রিয় অভিনেত্রী ফিরছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁকে দেখা নিয়ে এই নিয়ে জল্পনা শুরু করে দিয়েছেন অনুরাগীরা।












Click it and Unblock the Notifications