দাদাগিরির মঞ্চে সৌরভকে সটান প্রশ্ন কোন দফতরের মন্ত্রী হতে চাও? উত্তরে কী বললেন দাদা জানেন?
রাজনীতির মঞ্চে বারবার উঠে এসেছে সৌরভ গাঙ্গুলির নাম। বিধানসভা ভোটের আগে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এক প্রকার দড়ি টানাটানি শুরু হয়েছিল বিজেপি-তৃণমূলের। সব ঝাপটা এড়িয়েই বিধানসভা ভোটে রাজনীতি থেকে নিজেরে দূরেই রেখেছিলেন দাদা।
কিন্তু পুরোপুরি কি রাজনীতি মুক্ত থাকতে পেরেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে স্পেন সফরে গিয়েছিলে। আবার কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলিকে। থাকব না থাকব না করেও কোথাও যেন একটা রাজনীতির ছোঁয়া রয়েই দিয়েছে দাদার গায়ে।

এই সৌরভ গাঙ্গুলিকে আবার টেলিভিশনে সঞ্চালকের বেশে দেখা যায় জনপ্রিয় শো দাদাগিরিতে। সেখানে বেশ জমিয়ে প্রতিযোগীেদর সঙ্গে আড্ডা দেন তিনি। কয়েকদিন আগেই একঝাঁক টেলিভিশন তারকা হাজির হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। তাতে ছিলেন জনপ্রিয় অভিনেতা জয়জিৎও।
দাদাগিরির মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে রাজনীতির প্রশ্ন ছুঁড়ে দেন অভিনেতা। তিনি প্রশ্ন করেছিলেন মন্ত্রী হতে চাইলে ক্রীড়া দফতরের মন্ত্রী ছাড়া আর কোন দফতরের মন্ত্রী হতে পছন্দ করবেন তিনি। প্রশ্নটা শুনে প্রথমেই সৌরভ বলেন কোনও দিন হব না। তারপরেও জয়জিৎ বলেন এটা অলিক একটা বিষয় হলেও সেটা ধরেই প্রশ্নটা করছি। তার উত্তরে দাদা বলেন, এটা আলাদা করে বলি। অর্থাৎ অফ ক্যামেরা বলি।
তারপরে জয়জিৎ প্রশ্ন করেন কোনও রাজনৈতিক নেতা তাঁকে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন। কিন্তু তিনি যেতে চাইছেন না কীভাবে এড়িয়ে যাবেন। তখন সৌরভ স্পষ্ট বলেছেন রাজনীতির মঞ্চ না হলে তিনি সেই রাজনৈতিক নেতার অনুষ্ঠানে অবশ্যই যাবেন এড়িয়ে যাবেন না। কারণ রাজনৈতিক নেতার অনুষ্ঠানে গেলেই তিনি রাজনৈতিক ব্যক্তি হয়ে যাবেন না। তিনি ক্রিকেটারই থাকবেন। আবার রাজনৈতিক নেতাও ক্রিকেটা হতে পারবেন না তিনি রাজনৈতিক নেতাই থাকবেন। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। এটাকে মানুষ গুলিয়ে ফেলেন।












Click it and Unblock the Notifications