বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে Friendship Day-র দিনে সৃজার জন্য বিশেষ বার্তা অর্জুনের
আজ বন্ধুত্বের দিন। বন্ধুদের জন্য বিশেষ দিন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে বন্ধু দিবস উদযাপনের বিশেষ ম্যাসেজের বার্তার ঢেউ উঠেছে। বাদ যাচ্ছেন না তারকারাও। স্ত্রী সৃজার জন্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের বিশেষ বার্তা লিখলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
সৃজার সঙ্গে অর্জুনের সম্পর্কে যে ফাটল ধরেছে সেটা সোশ্যাল মিডিয়া মারফৎই প্রকাশ্যে এসেছে। তবে স্ত্রী হওয়ার আগে সৃজা অর্জুনের বন্ধু ছিলেন। বন্ধুত্ব থেকেই প্রেম। তারপরেই বিয়ে। তাই বিবাহিত সম্পর্কে ফাটল ধরলেও বন্ধুত্বকি একেবারেই চলে যাবে। বলিউডে অনেক তারকাই রয়েছে যাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু তাঁরা এখনও পরস্পরের ভালো বন্ধু।

অর্জুন তাঁর ফ্রেন্ডশিপ ডে পোস্টে স্ত্রী সৃজা এবং নিজের ছবি শেয়ার করেছেন সেই সঙ্গে মেয়ের ছবিও দিয়েছেন। এবং লিখেছেন, সেইসব মানুষদের আজ প্রশংসা করার দিন। যাঁদের সঙ্গে এবং যাঁদের জন্য জীবনটা আরও সুন্দর হয়েছে। এজি স্কুলের প্রিয় বন্ধু থেকে একটা ছোট্ট মেয়ের মা-বাবা হয়ে ওঠা সৃজা।'
যদিও বন্ধুদিবসের পোস্টে সৃজা ছাড়াও নিজের দাদা গৌরব এবং দুই পরম বন্ধুর ছবিও শেয়ার করেছেন অর্জুন। যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের খবরের মাঝেই অর্জুন-সৃজার বিচ্ছেদের গুঞ্জন জেগে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া অর্জুন সৃজাকে ফলো করলেও সৃজা ফলো করেন না অর্জুনকে। নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে অর্জুনের সব ছবিও সরিয়ে দিয়েছেন তিনি। তারপরেই বিচ্ছেদের জল্পনা মাথা চারা দিয়ে উঠেছিল।
শোনা গিয়েছিল অর্জুন নাকি আমেরিকায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কোন নায়িকার প্রেমে পড়েছেন। তারপর থেকেই নাকি তাঁর সম্পর্কে ফাটল ধরেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা যখন তুঙ্গে ঠিক তখনই আবার অর্জুনের সঙ্গে সৃজার ডিনার ডেট যাওয়ার ছবি ভাইরাল হয়। তারপরেই আবার সৃজা মেয়েকে নিয়ে একটি পোস্ট করেন। তারপরে শুরু হয় নতুন জল্পনা, তাহলেকি মেয়ের জন্যই সব কিছু মানিয়ে নিয়েছেন সৃজা।












Click it and Unblock the Notifications