Bangla Serial Mon dite chai: মন দিতে চাই সিরিয়ালের সেটে একী কাণ্ড! দুর্ঘটনার কবলে অভিনেত্রী?
Zee Bangla Serial: ইতিমধ্যে বাঙালির ঘরে জায়গা করে নিয়েছে অন্যতম ধারাবাহিক মন দিতে চাই (Mon dite chai)। প্রথম সারিরচ চ্যানেল জি বাংলাতে ( Zee bangla) সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। প্রথমদিকে সিরিয়ালের গল্প একেবারে মনে ধরেনি দর্শকদের।
যদিও সময়ের সঙ্গে বদলাচ্ছে ছবিটা। ধারাবাহিকে একের পর এক মোড় দর্শকদের মন দিতে চাই (Mon dite chai) দেখতে বাধ্য করছে। টিআরপিতেও ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।

একেবারে নতুন জুটি কাজ করছে সিরিয়ালটিতে! যদিও ধীরে ধীরে তিতির আর সোমবার বাঙালির ঘরে জায়গা করে নিয়েছে। তবে সিরিয়ালের সামনেই একেবারে নতুন মোড় গল্পে। সোমরাজ কি তাঁর মাকে চিনতে পারবেন? তিতিরকে দেবীকে তাঁর স্বামীর কাছে ফিরিয়ে দিতে পারবে? একেবারে টানটান উত্তেজনা। যা মিস করলেও মুশকিল। তবে এই কঠিন অবস্থাতে যেভাবে সোমরাজকে তিতির সামলাচ্ছে তা প্রশংসার যোগ্য। বলছেন দর্শকরা।
একদিকে যখন গল্পে টুইস্ট আসতে চলেছে তখন বড়সড় দুর্ঘটনা ( Accident) সিরিয়ালের সেট! ধারাবাহিকের অভিনেত্রীর সাথে ঘটে গেল এক চরম দুর্ঘটনা। রীতিমত চোটের আঘাতে শয্যাশায়ী হতে বাধ্য হলেন অভিনেত্রী। যা খবর তাতে মাটিতে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন ধারাবাহিকের খলনায়িকা মালিনী ব্যানার্জি অর্থাৎ অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী। আঘাত এতটাই গুরতর যে আপাতত কয়েকদিন বিশ্রামে তিনি রয়েছেন বলে জানা যাচ্ছে।
কয়েকদিন আগেই অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পায়ের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে স্পষ্ট আঘাত। একেবারে ব্যান্ডেজ দিয়ে বাধা রয়েছে। গুরুতর চোট নিয়ে খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে নামছেন তিনি। মাঝে বিশ্রামও নিয়েছিলেন। যেখানে দেখানো হয় যে মালিনী বিদেশে বেড়াতে গিয়েছেন! আদৌতে আঘাত নিয়ে বাড়িতেই ছিলেন। আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন বলে খবর।
তবে ভিডিও সামনে আসতেই হৈহৈ কাণ্ড দর্শকদের মধ্যে! অনেকেই অভিনেত্রীর সুস্থতা কামনা করে কমেন্ট করছেন। দিচ্ছেন পাশে থাকার বার্তা।












Click it and Unblock the Notifications