শীতের মরশুমে জবর খবর! ১৫ বছর পর ফের ছোটপর্দায় ফিরছে বেহুলা-লখিন্দর জুটি

শীতের আমেজে ঘরের চার দেওয়াল ছেড়ে বেরতে মন চাইছে না বাঙালির। তাই টেলিভিশনের পর্দায় আজকাল বেশি চোখ থাকছে বাড়ির মহিলা মহলের। আর ঠিক সেই কারণেই দর্শককে চমকে দিয়ে ১৫ বছর পর ফের ছোটপর্দায় আসছে 'বেহুলা-লখিন্দর'।

আরও একবার পায়েল দে ও অর্কজ্যোতি পাল চৌধুরীর জুটিকে দেখতে পাবেন দর্শকবৃন্দ। ১৫ বছর আগে ধারাবাহিক 'বেহুলা'য় তাঁদের অসাধারণ অভিনয় আজও ভোলেননি কেউ। বেহুলা-লখিন্দর চরিত্রে তাদের প্রাণবন্ত অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

Payal Dey and ArkaJyoti Pal Chowdhury

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে গল্পের ধরণ। একের পর এক ধারাবাহিক শেষ হয়ে জায়গা করে নিয়েছে নতুন গল্পে মোড়া নতুন ধরণের সব ধারাবাহিক। তবে, পুরোনো ধারাবাহিকের সেই নস্টালজিয়া দর্শকের মন থেকে মুছে ফেলতে পারেনি কেউই।

সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গেলেও, দর্শকদের মনে আজও জ্বলজ্বল করে চরিত্রগুলি। সেই চরিত্রগুলির মধ্যেই অন্যতম হল বেহুলা ও লখিন্দর। যাঁদের আজও ভোলেনি দর্শক। বহু বছর পর সেই আইকনিক জুটি আবার ফিরছে ছোটপর্দায়। দীর্ঘ বিরতির পর পায়েল-অর্কজ্যোতির জুটি হিসাবে একসঙ্গে ফিরে আসার খবর শোনার পর থেকেই উত্তেজিত তাঁদের ভক্তরা।

দীর্ঘ ১৫ বছর পর পায়েল-অর্কজ্যোতির একসঙ্গে ফিরে আসার খবর দর্শকদের মনে আনন্দের জোয়ার তুলেছে। তবে, পুরনো স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গে নতুন গল্পের অপেক্ষায় রয়েছেন দর্শক। নতুন কোনও গল্পে এই জুটিকে দেখার আশায় দর্শকবৃন্দ। যদিও এই জুটি নিয়ে দর্শকের প্রত্যাশা কতটা পূরণ হবে তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+