Bangla Serial: আবার খারাপ খবর টেলিপাড়ায়, বন্ধ হচ্ছে আরও এক জনপ্রিয় সিরিয়াল

Bangla Serial: সিরিয়ালের দুনিয়ায় যেন শনির দশা! একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো। অবশ্য এক্ষেত্রে সম্পূর্ণ টিআরপির খেলাকেই দায়ী করছেন নির্মাতা থেকে দর্শকরা।

কিন্তু তাও নিজেদের পছন্দের সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাওয়ার খবরে স্বভাবতই মন খারাপ দর্শকদের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সামনের মাসেই বন্ধ হতে চলেছে ধারাবাহিক মেয়েবেলা। এমনকি স্লট পরিবর্তন করেও লাভের লাভ হয়নি। আর তারই মধ্যে ফের সামনে এল আরও এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার।

আবার খারাপ খবর টেলিপাড়ায়

বেশ কয়েকমাস ধরে ড্রইং রুমে জমজমাট আসর বসেছিল ধারাবাহিক সোহাগ জলকে নিয়ে। টানটান পারিবারিক ড্রামা বেশ পছন্দ করতেন দর্শকরা। কিন্তু কিছুদিন ধরেই টিআরপি তালিকায় বেশ তলানিতে থেকেছে এই সিরিয়াল।

শুধু তাই নয়, ধারাবাহিকের গল্পে নতুনত্বের স্বাদ উপভোগ করতে পারছেন না দর্শকরা। ফলে সিরিয়াল হয়ে যাচ্ছে একঘেয়ে। কয়েকদিন ধরে এমন অভিযোগও শোনা যাচ্ছিল। আর তখন থেকেই কানাঘুষো শুরু হয় তবে কি এবার বন্ধের খাতায় সোহাগ জল? আর সেই আশংকায় সত্যি হল। শেষ হচ্ছে এই ধারাবাহিক।

জানা গিয়েছে, আগামী ২৬ জুনই নাকি হতে চলেছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং। তবে শেষ টেলিকাস্ট দিন কবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পারিবারিক জটিলতা, বৈবাহিক জীবনে সম্পর্কের টানারপোড়েনের কাহিনি অবলম্বেনে একেবারে পারফেক্ট ফ্যামিলি ড্রামা সোহাগ জল।

২৬ জুনই নাকি হতে চলেছে ধারাবাহিকের শেষ পর্বের শুটিং।

২০২২- এর ডিসেম্বর মাসে শুরু হয় এই সিরিয়াল। শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনার কেমিস্ট্রি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরা। বিশেষত নেগেটিভ চরিত্রে নজর করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। জুঁই-শুভ্রর অন স্ক্রিন রসায়ন জমিয়ে উপভোগ করেছেন দর্শকরা। তাই সিরিয়াল শেষ হওয়ার খবরে স্বভাবতই মন খারাপ দর্শক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+