বীরভূম থেকে বাদাম ও মিষ্টি নিয়ে এবার দাদাগিরির মঞ্চে বাদামকাকু

দাদাগিরির মঞ্চে বাদামকাকু

ভুবন বাদ্যকরকে চেনেন? সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন ভাইরাল তিনি। এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মুহুর্তের মধ্যে কেউ ছড়িয়ে পড়তে পারে গোটা দুনিয়ার সামনে। ভুবন বাদ্যকর সেরকমই একজন মানুষ। কি! মনে পড়ছে না তো? হ্যাঁ ভুবন বাদ্যকর বললে, অনেকেই বুঝতে পারবেন না। কিন্তু বাদামকাকু বলে মুহুর্তের মধ্যে ধরে ফেলতে পারবেন সবাই। "বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। কয়েক কলি গান নেট দুনিয়ায় ভাইরাল করে দিয়েছে বাদাম খ্যাত ভুবন বাদ্যকারকে।

দাদা ও বাদামকাকু

দাদা ও বাদামকাকু

এবার দাদাগিরির মঞ্চে যেতে চলেছেন এই ভুবন বাদ্যকার। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, দাদার জন্য অর্থাৎ বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছেন বাদাম ও মিষ্টি। সূত্রের খবর ইতিমধ্যেই বীরভূমের দুবরাজপুর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে আসেন তিনি। দাদাগিরির টিম তাঁকে নিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কলকাতায় আসার পর দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এই দিন শুটিং হয়েছে বলে জানা গিয়েছে। হবে সেই এপিসোড সম্প্রসারিত হতে এখনও বেশ কিছু সময় লাগবে।

গলি থেকে রাজপথ

গলি থেকে রাজপথ

বীরভূমের দুবরাজপুর ব্লকে বাদাম বিক্রি করে সংসার চালাতেন ভুবন বাদ্যকার। মানুষ টানতে ছোট ছোট ছড়া কাটতেন তিনি। সেই রকমই দুকলি সুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে ভাইরাল করে দেয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে রিল বানাতে শুরু করেন এই গানটি নিয়ে। একসময় বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

 চোখের সামনে মহারাজ

চোখের সামনে মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে দেখা হওয়া নিয়ে রীতিমতো উত্তেজনায় ফুটছিলেন তিনি। টিকিট না পাওয়ায় ময়দানে সৌরভ কে দেখতে পাননি তিনি। এই আক্ষেপ মেটাবেন দাদাগিরির মঞ্চে। আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। মূলত এবারের দাদাগিরি সম্পূর্ণ অন্যরকম মোড়কে তৈরি করা হয়েছে। যেখানে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করার জন্য আসতে পারেন। সেই মতই এবার বাংলার মহারাজের সবগে বাদাম কাকুর এই এপিসোড দেখার জন্য রীতিমত উত্তেজনার পারদে ফুটছেন দর্শকরা।

 বাদাম কাকুর কীর্তি

বাদাম কাকুর কীর্তি

তবে যে শুধুমাত্র গান গেয়ে এখন বাদাম বিক্রি করছেন বাদাম কাকু তাই নয়, তাঁর এই গান স্যোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়ার পর একের পর এক ভালো ভালো জায়গায় গান গাওয়ার অফারও পেয়েছেন তিনি। এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে তাঁর গানের প্রশংসা করছেন এখন গোটা দুনিয়া। সম্প্রতি ভুবন কলকাতায় এসে গান রেকর্ড করেছেন। বিধায়ক মদন মিত্রের সঙ্গে গান গেয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+