প্রেমে পড়লেন গায়ক বাবুল সুপ্রিয়! ক্যামব্যাক অভিনয় জগতে, অপেক্ষায় অনুরাগীরা

গায়ক বাবুল সুপ্রিয়কে গায়ক হিসাবে কে না চেনেন। গায়কের পাশপাশি তিনি নেতা হিসাবে যথেস্ট পরিচিত। নেতার পাশাপাশি তিনি এবার ধরা দেবেন অভিনেতা হিসাবে।

প্রেমে পড়লেন গায়ক বাবুল সুপ্রিয়! ক্যামব্যাক অভিনয় জগতে, অপেক্ষায় অনুরাগীরা


আগে কখনই অভিনয় করেননি তা কিন্তু নয়। অভিনয় জগতে পা রেখেছেন আগেও। ২০০৭ পরিচালক তরুণ মজুমদারের ছবি 'চাঁদের বাড়ি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ওই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারপর পরিচালক সৃজিত মুখার্জির অনেকগুলি ছবিতে ক্যামি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মাঝে বছর কেটেছে ১৪ টা। বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। আবারও ক্যামব্যাক অভিনয় জগতে। তবে এবার তিনি বড় পর্দায় নয় দেখা মিলবে ছোট পর্দাতে। জানা গিয়েছে তিনি নেতা তথা পরিচালক রাজ চক্রবর্তীর কথায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গিয়েছে, বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনায় খুব তাড়াতাড়ি স্টার জলসায় বাংলা ধারাবাহিকে নায়কের চরিত্রে আসবেন বাবুল। তবে, এক অন্য রকম চরিত্রে অভিনয় করছেন তিনি। বাংলা ধারাবাহিকে বয়স্ক নায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর বিপরীতে দেখা মিলবে স্টার জলসা সিরিয়াল সাঝের বাতির চারু ওরফে দেবচন্দ্রিমা সিংহকে।

জানা গিয়েছে, এই নতুন জুটির লুক টেস্টিং হয়ে গেছে। ধারাবাহিকটি কবে শুরু হবে তাঁর অপেক্ষায় রয়েছে নেটিজেনরা। নায়কের কণ্ঠে মিলবে গানও। এই ধারাবাহিকের সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। এই বাংলা ধারাবাহিকের কাহিনী ও চিত্রনাট্য লেখার জন্য মুম্বই থেকে আসছেন এক জনপ্রিয় চিত্রনাট্যকার।

উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি, জয়ীও হয়েছিলেন। ২০২১ সালে বিজেপির হয়ে টালিগঞ্জ কেন্দ্রে দাঁড়ালেও তিনি হেরে যান। তাঁর পর তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নতুন বাংলা ধারাবাহিকে অভিনেতা বাবুল ও অভিনেত্রী দেবচন্দ্রিমার প্রেমের সম্পর্ক কতটা মনে ধরে দর্শকদের এখন সেটাই দেখার বিষয়। অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+