Attack On Hero Alam: 'জয় বাংলা বলেই বেধড়ক মার', মুহূর্তের কথা মনে পড়লেই শিউরে উঠছেন হিরো আলম
Attack On Hero Alam: ভোট কেন্দ্রে অভিনেতা তথা কনটেন্ট ক্রিয়েটার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বেধড়ক মার! ঘটনায় যখন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ-প্রশাসন।
যদিও হিরো আলমের ( Hero Alam) তরফে ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ফলে মামলা কীভাবে এগোবে তা নিয়ে ধোঁয়াশায় ঢাকা পুলিশ। যদিও বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে হিরো আলমের ( Attack On Hero Alam) উপর হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ( Viral Video)।

এই ঘটনার পরেই বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ( You Tuber) হিরো আলম জানিয়েছেন, সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি পরিস্থিতি। বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে ঢুকতেই বেশ কয়েকজন অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ হিরো আলম। জয় বাংলা স্লোগান দিয়ে এই হামলা হয় বলে দাবী তাঁর। শুধু তাই নয়, জামা -কাপড় ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বুথ কেন্দ্রের বাইরে একদল যুবক হিরো আলমকে ধাওয়া করে মারছে! উত্তেজিত যুবকদের হাত থেকে বাঁচতে ছুটে পালানোর চেষ্টা করছেন প্রার্থী আশরাফুল হোসেন। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র একটি জায়গায় ছুটে পালাতে দেখা যাচ্ছে তাঁকে। কোনও রকম যুবকদের ছাড়িয়ে সে পালাচ্ছে!
শেষমেশ বনানীর ২৩ নম্বর এলাকায় একটি রিকসায় উঠে এলাকা ছাড়েন হিরো আলন।
আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে! ভাইরাল হওয়া ভিডিও থেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বলে রাখা প্রয়োজন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ছিল সোমবার।
নির্দল হয়ে ভোটে দাঁড়ান হিরো আলম। প্রার্থী হওয়ার জন্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছিলেন তিনি। আর সেই সময় এই হামলা হয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এবং কেন এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনায় বাংলাদেশে রাজনৈতিক তরজা তুঙ্গে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications