সাঁঝের বাতি খ্যাত অস্মিতা ফিরছেন নতুন ধারাবাহিকে, কিন্তু কোন সিরিয়ালে দেখা মিলবে তাঁর

সাঁঝের বাতি খ্যাত অস্মিতা ফিরছেন নতুন ধারাবাহিকে, কিন্তু কোন সিরিয়ালে দেখা মিলবে তাঁর

আগামীকাল, সোমবার ১৬ মে থেকে জি বাংলায় শুরু হচ্ছে নতুন বাংলা ধারাবাহিক 'খেলনা বাড়ি’। মুখ্য চরিত্রে অভিনয় করবেন কে আপন কে পর ধারাবাহিকের বিশ্বজিৎ ঘোষ ও সান বাংলার নায়িকা আরাত্রিকা মাইতি। এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন আরো এক জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু তিনি কে?

সাঁঝের বাতি খ্যাত অস্মিতা ফিরছেন নতুন ধারাবাহিকে, কিন্তু কোন সিরিয়ালে দেখা মিলবে তাঁর


আপনারা নিশ্চয়ই অস্মিতা চক্রবর্তীকে চেনেন। তিনি এর আগে ভাগ্যলক্ষী ধারাবাহিকে অভিনয় করেছেন। রিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অস্মিতা।

তাছাড়াও অভিনেত্রেী ফেলনা, সাঁঝের বাতি ধারাবাহিকে অভিনয় করেছেন। অনুগামীরা অপেক্ষা করছেন তাঁর অভিনয় দেখার জন্য।

বলা বাহুল্য, জি বাংলায় আসছে নতুন বাংলা ধারাবাহিক 'খেলনা বাড়ি’। গতকাল, বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে আসন্ন সিরিয়ালের প্রোমো। জানা গিয়েছে, এখানে মূখ্য ভূমিকায় দেখা মিলবে 'কে আপন কে পর’ ধারাবাহিকের বিশ্বজিত্ ঘোষ। তাঁর সঙ্গে দেখা মিলবে আরাত্রিকা মাইতির। কেমন এই নতুন ধারাবাহিকের গল্প, কী নিয়ে গল্প, তা জানতে উদগ্রীব সকলে! প্রথম বিয়ের খারাপ অভিজ্ঞতা মনের মধ্যে চেপে ধরে রেখে দিয়েছেন ইন্দ্র। যদিও এত কষ্টের কথা তিনি পরিবারের কাউকে জানাতে পারেননি। নিজে হোটেল করার জন্য একটা জায়গা বেছে নিয়েছেন তিনি। আর কিছুতেই সেই জায়গা কাউকে ছাড়তে নারাজ তিনি। সেখানেই বাচ্চাদের খেলনা বিক্রি করে মিতুল।

প্রথম দেখাতেই জোর টক্কর শুরু হয় নায়ক নায়িকার মধ্যে। ইন্দ্রকে মিতুল স্পষ্ট জানান, 'এই পুতুলগুলোই আমার পরিবার, আমি সই করব না’। প্রচণ্ড রেগে গিয়ে ইন্দ্র বলেন, 'এই জন্য সিরিয়াস ব্যাপারে আমি মেয়েদের মতামত নিই না’। মিতুল তখন ইন্দ্রর হাতে থাকা এগ্রিমেন্টের কাগজ জোর করে টেনে নিজের কাছে নিয়ে নেন। তারপর নিয়ে তা দিয়ে এয়ারোপ্লেন বানিয়ে উড়িয়ে দেয় আকাশের দিকে।

এছাড়াও আসন্ন ধারাবাহিকে দেখা মিলবে সোহন বন্দোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, মাহি সিং-এর। যদিও কখন এই সিরিয়াল দেখানো হবে, তা এখনও জানা যায়নি। কবে সিরিয়ালটি দেখানো হবে, তাঁর দিকে অধীর আগ্রহে চেয়ে সকলে।

উল্লেখ্য, মে মাসের ২ তারিখ থেকে জি বাংলায় এসছে নতুন ধারাবাহিক 'লালকুঠি’। ভাইরাল হয়েছে প্রোমোও। তাতে দেখা যাচ্ছে রুকমার লাল জরির কাজ করা দারুন সুন্দর শাড়ি, মাথায় ফুল লাগিয়ে সেজেগুজে তৈরি হয়েছেন কোথাও যাওয়ার জন্য। সেটা হয়তো নেমন্তন্ন বাড়ির জন্যই! কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। ফোনে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি বলেন বৃষ্টিটা একটু ধরলেই আসছি। ধারাবাহিকটি কিন্তু বিশেষ নজর কাড়ছে সকলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+