'দর্শনই করতে পারেননি', রামলালাকে দেখতে না পেয়ে অসন্তুষ্ট 'রামচন্দ্র'
রামায়ণের জীবন্ত উদাহরণ তিনি। টেলিভিশনের পর্দায় অসংখ্য ভারতবাসীর নস্টালজিয়া সেই রামায়ণের প্রধান চরিত্র রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। সেই 'রামচন্দ্র' কিনা দর্শন পাননি রামলালার।
অবাক হয়ে গেলেও এটাই বাস্তব ঘটনা।
রামলালার দর্শন না পেয়ে রীতিমতো অসন্তুষ্ট অভিনেতা অরুণ গোভিল। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। তিনি উপস্থিতও ছিলেন। কিন্ত সেদিন রামলালার এক ঝলক দর্শন পেতে যেভাবে ঠেলাঠেলি চলছিল গর্ভগৃহের ভেতরে যে তিনি রামলালার দর্শনই পাননি।

এক সংবাদ মাধ্যমে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা অরুণ গোভিল বলেছেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে থাকার স্বপ্ন তো পূরণ হয়েছে কিন্তু এখনও দর্শন করতে পারিনি তাঁর। প্রথম দিন থেকেই রামলালার দর্শনে মন্দিরে প্রবল ভিড় দেখা গিয়েছে। ৭০০০ অতিথি সমাগমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যায়। প্রধানমন্ত্রী মোদী সেখান থেকে চলে যাওয়ার পর রামলালার দর্শনে প্রবল ভিড় এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিভিআইপিরাও ঠেলাঠেলি করে রামলালার দর্শন করেছেন সেটা দেখা গিয়েছে একাধিক ছবিতে।
লাইনে ঠেলাঠেলি করে রামলালার দর্শন করছেন রণবীর আলিয়া, ভিকি-ক্যাটরিনা। এমনকী অমিতাভ বচ্চন, রজনীকান্তও বেশ বেগ পেয়েছেন অযোধ্যার রামলালার দর্শন করতে। এতো বড় অভিনেতাদেরই যদি হিমসিম খেতে হয় ভিড়ে তাতে অরুণ গোভিলকে যে আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ সেখানে তখন একজনই নায়ক তিনি রামলালা।
১৯৮৭ সালে রামানন্দ সাগর টেলিভিশনের দুনিয়ায় যাকে বলে বিপ্লব এনে দিয়েছিলেন। তাঁর রামায়ণ সিরিয়ালের দৌলতে দেশবাসী প্রথম রামায়ণের একটি চলন্ত ছবি চোখের সামনে দেখতে পেল। সেই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। সিরিয়ালটি আজও ঐতিহাসিক হয়ে রয়ে গিয়েছে। তারপরে অনেকবার রামায়ণ হয়েেছ কিন্তু সেই রামায়ণের নস্টালজিয়া ভুলতে পারেননি কেউ। এখনও অরুণ গোভিলকে পথে ঘাটে দেখে অনেকেই শ্রীরাম বলে প্রণাম করে ফেলেন। এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা।












Click it and Unblock the Notifications