তোমাকে বাবা বানিয়েও দিতে পারি, বিগ বসে প্রবেশ করেই অভিনব শুক্লার সঙ্গে ফ্লার্টিং আরশি খানের
অভিনব শুক্লার সঙ্গে ফ্লার্টিং আরশি খানের
বিগ বস ১৪ শুরু হওয়ার সময় বাড়িতে সদস্যদের সঙ্গেই প্রবেশ করছিলেন তিন সিনিয়ার্স গউহর খান, সিদ্ধার্থ শুক্লা ও হিনা খান। এঁরা তিনজনই বিগ বসের প্রাক্তন সদস্য। বাড়ির সদস্যদের খেলা সম্পর্কে সঠিক দিশা দেখানোর জন্যই মূলত তাঁদের প্রবেশ ছিল। কিছু সপ্তাহের মধ্যেই এই তিনজন বাড়ি ছেড়ে বেড়িয়েও যান। বিগ বসের প্রথম চমকের পর এবার যখন এই খেলা শেষের দিকে তখন দ্বিতীয়বার টুইস্ট দেখা গেল বিগ বসের খেলায়। বাড়িতে প্রবেশ করলেন চ্যালেঞ্জার্সরা। এঁরা হলেন বিকাশ গুপ্তা, আরশি খান, কাশ্মীরা শাহ ও রাখি সাওয়ান্ত।

বাড়িতে ঢুকেই আর্শি খান প্রথমেই আড়ির সদস্য রুবিনা দিলায়েকের থেকে তাঁর স্বামী অভিনব শুক্লাকে ছিনিয়ে নেন। নতুন পর্বের প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে, আরশি বাড়িতে ঢুকেই অভিনবের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছেন এবং বিকাশ গুপ্তার দিকে উদ্দেশ্য করে বিষ উগরাতে শুরু করে দেন। প্রোমোতে দেখা গিয়েছে, আরশি বাড়িতে ঢুকেই অভিনবকে আলিঙ্গন করে বলেন, 'তুমি তো আমার।’ আরশি ফিসফিস করে বলেন, 'আমি তোমার জীবন কঠিন করে তুলব।’ আরশি সকলের সামনে প্রকাশ্যে ঘোষণা করেন, 'অভিনব আমার। এমনকী রুবিনা যদি আমার সঙ্গে ঝগড়াও করে এবং বলেন যে আমার চোখে চোখ রেখে বলো, আমি তাও করতে প্রস্তুত, কিন্তু অভিনব আমার।’ আরশি অভিনবের উদ্দেশ্যে বলেন, 'এটা তোমার কাছে কত ভালো, একদিকে ঘরওয়ালি অন্যদিকে বাহারওয়ালি। তুমি কীভাবে আমার থেকে নিজেকে বাঁচাবে, আমি তোমায় বাবাও বানিয়ে দিতে পারি।’ তবে আরশির এই কথাবার্তার ধরন দেখে বাড়িতে উপস্থিত রুবিনা, ইজাজ, জ্যাসমিন হাসিতে ফেটে পড়েন।
কিছুদিন আগেই রুবিনা বিগ বসের বাড়িতে জানিয়েছিলেন যে তিনি ও অভিনবের মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। তবে বিগ বসের বাড়িতে থাকাকালীন তাঁর সম্পর্ক এখন অনেক ভালো হয়েছে। আর একটি প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে, বিকাশ গুপ্তার ওপর সদস্যদের বিশ্বাস করতে নিষেধ করছেন আরশি। তাঁকে মাস্টারমাইন্ড বানাতেও বারণ করছেন আরশি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications