দীর্ঘ বিরতির পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের ছোট পর্দায় প্রধান চরিত্রে ফিরছেন ‘অপরাজিতা’
শেষ তাঁকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কুসুম দোলা'য়। তারপর দীর্ঘ সময় তাঁকে আর ছোটপর্দায় দেখা যায়নি। এবার আবারও প্রধান চরিত্রে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ।
স্টার জলসায় আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক। যদিও এখনও ধারাবাহিকের নাম চূড়ান্ত হয়নি। তবে, লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকেই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা ঘোষকে। দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী।

একসময় 'একদিন প্রতিদিন', 'এখানে আকাশ নীল', 'কোজাগরী'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অপরাজিতা। তাঁর অভিনয়ের দক্ষতা এবং চরিত্রের গভীরতা অনেক বছর পরও দর্শকের মনে স্মরণীয় হয়ে রয়েছে।
এবার অপরাজিতা ঘোষকে কোন ভূমিকায় দেখা যাবে এখন সেটা জানার অপেক্ষাতেই মুখিয়ে আছেন দর্শকবৃন্দ। তবে, শুধু যে এই ধারাবাহিকের আকর্ষণ অপরাজিতার উপস্থিতি, তা নয়। এই ধারাবিহকেও গল্পও বেশ আকর্ষণীয়। নতুন নায়ক-নায়িকার সম্পর্কের সূত্র ধরেই ধারাবাহিকটি এগোবে, যা দর্শককে এক নতুন ধরনের গল্প উপহার দেবে।
লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে অপরাজিতা ঘোষকে। এই খবর নিশ্চিত হলেও অপরাজিত ঘোষের বিপরীতে কে আসবেন, তা নিয়ে কৌতূহল বেড়ে গিয়েছে দর্শকের মনে।
এবার কবে এই ধারাবাহিক সম্প্রচার শুরু হয়? কী নাম হবে ধারাবাহিকটির? এখন সেটা দেখার অপেক্ষাতেই অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শকবৃন্দ।












Click it and Unblock the Notifications