আচমকাই মাফিয়া হয়ে গেলেন অপরাজিতা! একি হল লক্ষ্মী কাকিমার

কখনও পারি পাগলি, আবার কখনও লক্ষ্মী কাকিমা, কয়েক দশক ধরে বিভিন্ন ভূমিকায় ধরা দিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও সমানভাবে সবলীন তিনি। প্রসেনজিতের বিপরীতে প্রাক্তন থেকে শিবপ্রসাদের হামি, একের পর এক ব্লকবাস্টার হিট ছবিতে তার অভিনয় দর্শকদের বারবার চমক দিয়েছে। তবে এবার তিনি নাকি মাফিয়া হয়ে গিয়েছেন!

বানসারায় নতুনভাবে সম্পূর্ণ অন্যরকম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। আসছে নতুন বাংলা ছবি। আর সেই ছবির পরিচালক আতিউল ইসলাম। এই সিনেমাতেই সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিতে চলেছেন অপরাজিতা। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। কিন্তু অন্য সব নায়িকাদের মত নয়, বরং এই সিনেমার প্রধান চরিত্র নেতিবাচক! বানসারায় অপরাজিতার সঙ্গে থাকবেন বনি সেনগুপ্ত।

aparajita adhya

সিনেমায় বনিকে দেখা যাবে একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসারের চরিত্রে। পুরুলিয়ার একটি জঙ্গলে ঘেরা গ্রাম, বনদেবীর নামানুসারেই এই গ্রামের নাম হয়েছে বানসারা। বনদেবী গ্রামবাসীদের কাছে নিজের আদেশ পৌঁছে দেন বড়মার মাধ্যমে। আর বড়মা হলের গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী। এই চরিত্রেই দেখা যাবে অপরাজিতাকে।

এই গ্রামে বিভিন্ন ধরণের বেআইনি কাজ, খুন বন্ধ করতে এবং সব খুনের কিনারা করতে গ্রামে এসে পৌঁছন পুলিশ অফিসার অজিতেশ। এই চরিত্রেই দেখা যাবে বনিকে।আকর্ষণীয় এক গল্প নিয়ে আসছে বনি আর অপরাজিতা আঢ্য। ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি দেখতে যথেষ্ট আগ্রহী দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+