দীর্ঘদিন পর ‘‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার’‌ হয়ে ছোটপর্দায় কামব্যাক অপরাজিতা আঢ্যর

ছোটপর্দায় কামব্যাক অপরাজিতা আঢ্যর

ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন অপরাজিতা আঢ্য। নিজের ফিল্মি কেরিয়ার অপরাজিতা টেলি জগত থেকেই শুরু করেছিলেন। তবে দীর্ঘসময় তাঁকে টেলি সিরিয়ালে দেখা যায়নি। প্রাক্তন, বেলাশেষে, হামি, একান্নবর্তী সহ একাধিক বাংলা সিনেমায় তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত। এবার বড়পর্দা থেকে কিছুদিনের ছুটি নিয়ে অপরাজিতা আঢ্য ফিরছেন ছোট পর্দায়। সোজাসুজি জি বাংলার নতুন মেগা সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী, নাম 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। শনিবার এই সিরিয়ালের প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা।

দীর্ঘদিন পর ‘‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার’‌ হয়ে ছোটপর্দায় কামব্যাক অপরাজিতা আঢ্যর


প্রোমো দেখেই এই ধারাবাহিকের গল্প কেমন হবে তা বুঝে নিতে কষ্ট হবে না। মধ্যবয়স্কা নারীর জীবনযুদ্ধের গল্প বলবে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। সিরিয়ালে থাকছে আরও এক চমক। বাংলা রঙ্গমঞ্চের অন্যতম চর্চিত মুখ দেবশঙ্কর হালদারকে এই সিরিয়ালে দেখা যাবে অপরাজিতা আঢ্য মানে লক্ষ্মী কাকিমার স্বামীর ভূমিকায়। অন্যদিকে তাঁদের ছেলের ভূমিকায় থাকছেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। জি বাংলায় বেশ কিছু সিরিয়াল শেষ হয়েছে তাই এই লক্ষ্মী কাকিমা সুপারস্টার দর্শকদের মনে জায়গা করতে বেশি সময় নেবে না।

প্রোমো দেখে বোঝা যাচ্ছে, মধ্যবিত্ত ঘরের গৃহিনী যিনি স্বামীর অবহেলা সয়েও দিব্যি হাসিমুখে সংসার সামলাচ্ছেন আবার মুদির দোকান চালিয়ে পরিবারের মুখে তুলছেন অন্ন। এই ধারাবাহিকে দেখানো হবে অপরাজিতা আঢ্য অর্থাৎ লক্ষ্মী কাকিমার ঘরে–বাইরের সংসার সামলে সুপারস্টার হয়ে ওঠার কাহিনী। তবে এই সিরিয়াল ফেব্রুয়ারি থেকে শুরু হলেও তা কোন সময় সম্প্রচার হবে তা স্পষ্ট করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

সিনেমার পাশাপাশি চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। নানা চরিত্রের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের একান্ত আপন হয়েছেন। 'জল নূপুর’, 'চোখের তারা তুই’, 'পুন্যি পুকুর’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আবার বাঙালির রান্নাঘরের রান্নাবান্না চেখে দেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+