Anupam Roy: প্রশ্মিতাকে নিয়ে দূর দেশে পাড়ি অনুপমের, কোথায় মধুচন্দ্রিমা যাপন করছেন দুই শিল্পী
বিয়ে হয়েছে কয়েকমাস হল। কিন্তু হানিমুনে যাওয়ার সময় করে উঠতে পারেননি শিল্পী তারকা। তবে এই ৪৫ ডিগ্রির গরম থেকে বাঁচতে একেবারে মোক্ষম সময়ে হানিমুনে পারি দিয়েছেন অনুপম এবং প্রশ্মিতা। গত ২ মার্চ বিয়ে হয়েছে তাঁদের।
তারপর থেকে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন দুই তারকা শিল্পী। মাঝে ঢাকায় যেতে দেখা গিয়েছিল অনুপম রায়কে। ঢাকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। এবার একটু অবসর পেয়েছেন। তিনি সোজা পারি দিয়েছেন বিদেশে। স্ত্রী প্রশ্মিতাকে নিয়ে সোজা পৌঁছে গিয়েছেন বিদেশে।

সোশ্যাল মিডিয়ায় হানিমুেনর বেশ কিছু ছবি শেয়ারও করেছেন তিনি। তাতে দেখা গিয়েছে হলুদ রঙের টিশার্ট পরে রয়েছেন অনুপম। তার সঙ্গে রংমিলান্তি করে পোশাক পরেছেন প্রশ্নিতাও। হলুদ রঙের স্কার্ট টপে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোথায় মধুচন্দ্রিমা কাটাচ্ছেন তাঁরা। ছবির নীচে ক্যাপশনে অনুপম লিখেছে 'অ্যা টার্কিশ হলিডে'। অর্থাৎ তুরস্কে বেড়াতে গিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য বিয়ের পর মধুচন্দ্রিমায় মিশরে উড়ে গিয়েছিলেন পরম-পিয়া। অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া। বিচ্ছেদের পর পরমব্রতকে বিয়ে করেন পিয়া। ২০২৩ সালের শেষের দিকে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই হইহই কাণ্ড পড়ে গিয়েছিল সোশ্যাল মিিডয়ায়। পরমব্রতকে বউচোর বলে কটাক্ষ করেছিলেন নেটিজেনরা। তারপরেই বছরের শুরুতেই শোনা যায় অনুপম রায়ও বসছেন বিয়ের পিড়িতে। পাত্রী প্রশ্মিতা। তিনিও সঙ্গীতশিল্পী। এতোদিন এতোটা নাম তাঁর শোনা যায়নি। যদিও অনুপমের সঙ্গে অনেক দিনের পরিচয়। তারপরেই নেটিজেনরা প্রশ্ন করতে থাকেন তাহলে কি প্রশ্মিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জেনেই সরে গিয়েছিল পিয়া।












Click it and Unblock the Notifications