বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আর এক হেভিওয়েট সদস্য নিক্কি তাম্বোলি

বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আর এক হেভিওয়েট সদস্য নিক্কি তাম্বোলি

শনিবার বিগ বসের বাড়ি থেকে আর এক হেভিওয়েট সদস্য বিদায় নিলেন। এদিন সামান্য ভোটের কারণে বিগ বস ১৪-এর খেলা ছাড়তে বাধ্য হলেন নিক্কি তাম্বোলি। নিক্কি বাড়ি ছেড়ে যাওয়ার আগে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বাড়ির সব সদস্য এবং সলমন খানের ভূয়সী প্রশংসা করেন।

বিগ বসের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন আর এক হেভিওয়েট সদস্য নিক্কি তাম্বোলি

নিক্কি যাওয়ার আগে ইজাজ খানকে জড়য়ে ধরে জানান যে তিনি যেন এই শো তাঁর জন্য জিতে ফেরেন। নিক্কি যাওয়ার পর বাড়িতে ইজাজ খুব হতাশ হয়ে পড়তে দেখা যায় এবং তাঁর মনে নিক্কি চলে যাওয়ার পর একটাই ভাবনা ঘুরপাক খেতে দেখেন। নিক্কির বাড়ি ছাড়া নিয়ে তিনি অভিনবের সঙ্গে আলোচনা করেন। জাজ প্রশ্ন তোলেন কবিতা কৌশিকের ফিরে আসা নিয়ে এবং তারপরই তিনি জানান যে হয়ত নিক্কি ফিরে আসতে পারেন যেহেতু তিন এই শোয়ের গুরুত্বপূর্ণ একজন সদস্য। ইজাজ এও জানান যে ভোট কম পেয়ে বেরিয়ে গেলেও তিনি এই শোয়ের জন্য অনেক কিছু করেছেন এবং শোয়ের গুরুত্বপূর্ণ সদস্যের পদ ধরে রেখেছিলেন তাই হয়ত নিক্কিকে ফিরিয়ে আনাও হতে পারে।

ইজাজ এও জানিয়েছেন যে রাহুল বৈদ্যর বাড়ি ছাড়ার কোনও সম্ভাবনা নেই। এরপর ইজাজ নিক্কি ও তাঁর খেলার ভূয়সী প্রশংসা করে বলেন, '‌যেটা ও করেছে, যেভাবেই করেছে, শোয়ের জন্য ভালো করেছে, নিজের জন্য ভালো করেছে।'‌ এরপর ইজাজ বলেন, '‌বাড়ির সকলের মধ্যে জ্যাসমিন এই খেলাতে থাকার যোগ্য নন।'‌ অপরদিকে জ্যাসমিন রুবিনার সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন, '‌যাঁরাই ইজাজের ঘনিষ্ঠ হন তাঁরাই চলে যান। প্রথমে জান, তারপর পবিত্র আর এখন নিক্কি।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+