মন ফাগুনে নয়া টুইস্ট, ঋষিকে বিয়ে করবে প্রিয়াঙ্কা, পিহুর জন্য আসছেন অঙ্কুশ!

মন ফাগুনে নয়া টুইস্ট

ক্যালেন্ডার বলছে চলছে ফেব্রুয়ারি মাস। আর এই মাস মানেই প্রেমের সপ্তাহ ভ্যালেন্টাইন্স উইক ও ভালোবাসার দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকেন সকলেই। আর এই বিশেষ দিনে নিজের সঙ্গীকে সারপ্রাইজ দিতে কে না পছন্দ করেন। ঠিক সেই রকম ভাবেই দর্শকদের নিত্য নতুন চমক আর সারপ্রাইজ দিয়ে থাকেন টিভি দুনিয়ার সিরিয়াল মেকাররা। আর এবার সেই নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন।

প্রেম দিবসে সারপ্রাইজ

প্রেম দিবসে সারপ্রাইজ

চলছে ভ্যালেন্টাইন্স উইক। তাই কম বেশি সব সিরিয়ালেই লেগেছে প্রেমের হাওয়া। সেই তালিকায় বাদ নেই জনপ্রিয় ধারাবাহিক 'মন ফাগুন'ও। আর পিহু ও ঋষির ঝগড়া ও ভালোবাসা ভরা কেমিস্ট্রি দেখতে কে না পছন্দ করেন। কিন্তু পিহু আর ঋষির জীবনে ঝড় তুলতে এসেছে প্রিয়াঙ্কা। প্রেম দিবসের দিনেই সে এনগেজমেন্ট করতে চায় তাঁর বেবি অর্থাৎ ঋষির সঙ্গে। তাই এবার ভ্যালেন্টাইন্স ডে'তে পিহুর জীবনেও আসতে চলেছেন অঙ্কুশ।

 শন এবং সৃজিলার ভালোবাসা

শন এবং সৃজিলার ভালোবাসা

জনপ্রিয় এই ধারাবাহিক মন ফাগুনে ঋষিরাজ সেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শন ব্যানার্জি এবং পিহু শর্মার চরিত্রে অভিনয় করছেন সৃজিলা গুহ। আর শন এবং সৃজিলার অনস্ক্রিন কেমিস্ট্রি চুটিয়ে উপভোগ করছেন দর্শকরা। আর যার জন্য এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে আছে মন ফাগুন। আর এই রেটিং ধরে রাখতেই নয়া টুইস্ট নিয়ে আসছেন অঙ্কুশ।

 অনুষ্কা এবং ঋত্বিকের বিয়ে

অনুষ্কা এবং ঋত্বিকের বিয়ে

এই মুহূর্তে সিরিয়ালে চলছে বিয়ের টুইস্ট। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত অনুষ্কা এবং ঋত্বিকের বিয়েটা হয়ে গিয়েছে। মন্দিরে ভগবানের সামনে অনুষ্কার মাথায় সিঁদুর পড়িয়ে দিয়েছে ঋত্বিক। কিন্তু তাঁদের পরিবার এই বিয়ে মেনে নেবে কি? তাই নিয়ে চলছে সিরিয়ালের গল্প। আর এরই মধ্যে পিহু আর ঋষিও ঝালিয়ে নিচ্ছে তাদের বিয়ের স্মৃতি।

আসছেন অঙ্কুশ

সূত্রের খবর, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে স্পেশাল পর্ব হতে চলেছে, সেখানেই উপস্থিত হতে চলেছেন অঙ্কুশ, না পিহুর নতুন বয় ফ্রেন্ড নয়, জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ক্যামিও করতে চলেছেন মন ফাগুন সিরিয়ালে। এই মুহূর্তে টলিউডের অন্যতম হার্টথ্রব অঙ্কুশ। তিনি এসে ঋষি আর পিহুর জীবনে কোন মোড় নিয়ে আসেন সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+