ভালোবাসার পথ যেন না শেষ হয়! চুপিসারে বিয়ে করলেন 'টুকাই দা' ঋত্বিক, পাত্রী টা কে?

আবহাওয়ার শীতকাল হলেও বাস্তবে এটা যেন ভালোবাসার মরশুম। ক্যালেন্ডারে অগ্রহায়ণ মানেই বাংলায় বিয়ের মাস। আর এই বিবাহ মরশুমে সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রেমিক যুগলরা। শুধু সাধারণরা নন, সেলিব্রেটিরাও একের পর এক বসছেন ছাদনা তলায়। তেমনই একজন হলেন ঋত্বিক মুখোপাধ্যায়।

জনপ্রিয় মেগা পথ যদি না শেষ হয়-এর হাত ধরে সিরিয়ালের দুনিয়ায় নিজের পথচলা শুরু করেছিলেন ঋত্বিক। ছোট পর্দার এই জনপ্রিয় তারকার মহিলা ভক্ত সংখ্যা নেহাত কম নয়। সহজ সরল ভূমিকায় অসামান্য অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের বরাবর মুগ্ধ করে এসেছেন ঋত্বিক। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে টুকাইয়ের চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা। কিন্তু এবার তাঁর অগণিত মহিলা ভক্তদের হৃদয় ভেঙে বিয়ে সারলেন ঋত্বিক।

Ritwik Mukherjee

তবে এখনই সামাজিক মতে বিয়ে করেননি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। বরং আইনি মাধ্যমে সই-সাবুদ করে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন নিজের মনের মানুষের সঙ্গে। জানা গিয়েছে ঋত্বিক মুখোপাধ্যায়র স্ত্রীর নাম দিশা দাস। তবে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। দিশা পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কাজ সূত্রেই আলাপ হয়েছিল দুজনের। সেখান থেকেই প্রেম এবং অবশেষে পরিণয়।

এই মুহূর্তে জি বাংলার সিরিয়াল আনন্দিতে অভিনয় করছেন ঋত্বিক মুখোপাধ্যায়। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই সময় বের করে আইনি পথে মনের মানুষের সঙ্গে এক হলেন অভিনেতা। জানা গিয়েছে, তাঁকে নাকি বেশ ঘটা করে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে! রেজিস্ট্রি ম্যারেজ তো হলো, তবে এবার সামাজিক মতে বিয়েটা কবে? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনই দিতে নারাজ অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+