জ্যাসমিনের এভিকশন গুজবে ভক্তদের তাঁকে ফিরিয়ে আনার দাবিতে ভরে গেল সোশ্যাল মিডিয়া

জ্যাসমিনের এভিকশন গুজবে ভক্তদের তাঁকে ফিরিয়ে আনার দাবিতে ভরে গেল সোশ্যাল মিডিয়া

রিয়্যালিটি শো বিগ বস ১৪–এর হেভিওয়েট সদস্য জ্যাসমিন ভাসিনের ভক্তের সংখ্যা আচমকাই বেড়ে গিয়েছে। তাই জ্যাসমিন শো থেকে বেরিয়ে গিয়েছেন এই গুজব রটার পর তাঁর অনুগামীরা তাঁকে ফিরিয়ে আনার অনুরোধে ভরে যায় সোশ্যাল মিডিয়া। রবিবার শোয়ের সঞ্চালক সলমন খান এই সপ্তাহে বাড়ি থেকে কে বেরিয়ে যাচ্ছেন তাঁর নাম ঘোষণা করেন।

জ্যাসমিনের এভিকশন গুজবে ভক্তদের তাঁকে ফিরিয়ে আনার দাবিতে ভরে গেল সোশ্যাল মিডিয়া


জ্যাসমিনের এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, '‌এই দুঃখের মুহূর্তের আগে আলির বেরিয়ে যাওয়া হতাশ করেছিল আমাদের আর এখন জ্যাসমিন। আমাদের জ্যাসলিকে বিগ বসে এত সমস্যার সম্মুখীন কেন হতে হচ্ছে?‌’‌ অন্য এক ভক্ত লেখেন, '‌বিগ বসে রুবিনা ও তাঁর স্বামী অভিনব রয়ে গেলেন আর যে বগ বসকে পুরো টিআরপি দিচ্ছে সেই জ্যাসমিনকে বের করে দেওয়া হল।’‌ সলমন খান, বিগ বস ও কালার্স টিভিকে ট্যাগ করে জ্যাসমিনকে ফিরিয়ে আনার আর্জিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া।

বিগ বস ১৪ জিততে পারেন এমন শীর্ষ প্রতিযোগীদের মধ্যে জ্যাসমিনের নাম রয়েছে। শনিবারের পর্বে জ্যাসমিনের বাড়ির লোক ফ্যামিলি উইকে তাঁর সঙ্গে দেখা করতে এসে জানান যে তিনি যেন একা খেলেন। জ্যাসমিনকে দেওয়া এই পরামর্শ মোটেও ভালো লাগেনি তাঁর প্রেমিক আলি গনির। কারণ আলি বিগ বসে শুধুমাত্র জ্যাসমিনের জন্যই প্রবেশ করেছেন। প্রসঙ্গত, রবিবারের পর্বে জ্যাসমিন বাড়ি ছেড়ে বের হন না। তবে জ্যাসমিনের পরিবারের কথায় আলির মন ভেঙে যায় এবং তিনি পরবর্তী এভিকশনে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+