Ameen Sayani: থেমে গেল রেডিওর আইকনিক কণ্ঠস্বর, আর শোনা যাবে না 'গীতমালা' প্রসিদ্ধ আমিন সায়ানিকে
রেডিও-র গোল্ডেন ভয়েস বলা হতো আমেন সায়ানিকে। সেসময় রেডিও মানেই ছিল আমেন সায়ানির কণ্ঠস্বর। তাঁর সঞ্চালনায় গীতমালা অনুষ্ঠানটি শোনার জন্য মুখিয়ে থাকতেন শ্রোতারা। সেই গোল্ডেন ভয়েস চিরকালের মতো স্তব্ধ হয়ে গেল। থেমে গেল কণ্ঠ। মারা গেলেন আমেন সায়ানি।
টেলিভিশন স্মার্টফোনহীন জমানায় আমিন সায়ানিই ছিলেন শ্রোতাদের কাছে বিনোদন। তাঁর কণ্ঠে নমস্কার ভাইয়ো অউর বেহে নো শোনার জন্য দিনভর অপেক্ষা করতে শ্রোতারা। অল ইন্ডিয়া রেডিওতে গোল্ডেন ভয়েস বলা হতো তাঁকে। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন তিনি। তাঁর ছেরে রাজিল সায়ানি জানিয়েছেন সেকথা।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। মুম্বইয়ে িনজের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। রাজিল সায়ানি জানিয়েছেন মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁকে মুম্বইয়ের এইচএন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তিনি মারা যান।
১৯৩২ সালে মুম্বইয়ে জন্মেছিলেন আমিন সায়ানি। ২১ নভেম্বর তাঁর জন্ম হয়েছিল। ১৯৫২ সাল থেকে তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেছিলেন। গীতমালা অনুষ্ঠানটির সঞ্চালনা করেছিলেন তিনি। টানা ৪২ বছর সেই শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। এছাড়াও একাধিক রেডিও শো করতেন তিনি। জানা গিয়েছে ৫৪০০০ রেডিও শো সঞ্চালনা করেছেন তিনি। শুধু সিনেমা নয় বলিউডে অভিনয়ও করেছেন আমিন সায়ানি। যেমন ভুত বাংলো, তিন দেবীয়াঁ, বক্সার, কতল সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications