বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আলি গনি, জ্যাসমিন প্রথম ফাইনালিস্ট হিসাবে ঘোষিত
বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আলি গনি
এই সপ্তাহে বিগ বস ১৪–এর চূড়ান্ত পর্যায়ের খেলা হবে। কয়েকদিনের মধ্যেই জানা যাবে বিগ বস–১৪–এর বিজয়ী কে হচ্ছেন। জ্যাসমিন ভাসিনের বিশেষ বন্ধু তথা অভিনেতা আলি গনি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বুধবারই এই এভিকশন হবে বলে জানা গিয়েছে।

আলি গনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন। আলি বাড়ি ছাড়ার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে বিগ বসের চূড়ান্ত চার প্রতিযোগীদের মধ্যে জ্যাসমিন ভাসিন একজন।
আগের হপ্তার উইকেন্ড কা ওয়ার পর্বে সঞ্চালক সলমন খান ঘোষণা করেছিলেন যে এই সপ্তাহেই হবে ফাইনাল এবং তার জন্য মাত্র চারজনই যথেষ্ট। মঙ্গলবারের পর্বে দেখা গিয়েছে যে সপ্তাহের মাঝের এভিকশন টাস্কে জ্যাসমিন ইমিউনিটি স্টোন পেতে সফল হন এবং আলি গনিকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, আলি–জ্যাসমিনের ভক্তদের অনুরোধেই আলি বাড়ির মধ্যে প্রবেশ করেন। জ্যাসমিনকে সমর্থন করতেই আলির মূলতঃ ঘরের মধ্যে প্রবেশ করা। বিগ বসের বাড়িতে তাঁদের দু’জনের মিষ্টি রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। জ্যাসমিনের পাশাপাশি ইজাজ খানও চারজন প্রতিযোগীর মধ্যে একজন হবেন বলে মনে করা হচ্ছে। বাকি সদস্যদের মধ্যে আর দু’জন কে কে চূড়ান্ত পর্যায়ে যাবেন এখন তারই অপেক্ষায় দশর্করা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications