জ্যাসমিনকে সমর্থন করতে বিগ বসের বাড়িতে প্রবেশ করছেন তাঁর বিশেষ বন্ধু আলি গনি

জ্যাসমিনকে সমর্থন করতে বিগ বসের বাড়িতে প্রবেশ করছেন তাঁর বিশেষ বন্ধু আলি গনি

বিগ বসের বাড়িতে টুইস্টের পর টুইস্ট, তাও আবার প্রত্যেক পর্বে। এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে প্রবেশ করতে চলেছেন জ্যাসমিন ভাসিনের বিশেষ বন্ধু আলি গনি। বিগ বসের প্রোমোতে দেখা গিয়েছে, আলি গনি তাঁর বন্ধু জ্যাসমিনকে সমর্থন করতে বাড়ির ভেতর প্রবেশ করবেন।

জ্যাসমিনকে সমর্থন করতে বিগ বসের বাড়িতে প্রবেশ করছেন তাঁর বিশেষ বন্ধু আলি গনি


প্রোমো ভিডিওতে আলিকে বলতে শোনা গিয়েছে, '‌প্রিয় বন্ধুর থেকেও দামি তুই। তোর হাসিতেই আমি খুঁজে পাই নিজের আনন্দ। এইজন্য ভেবেছিলাম ওই সময়গুলিকে মনে করে তিনমাস কাটিয়ে দেব। কিন্তু তখনই তোর চোখে জল দেখে আমি আমার চিন্তা বদলে দিলাম। আসছে তোর এই বন্ধু।’‌ ৪ নভেম্বর বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন আলি।

আলি গনি সবসময় জ্যাসমিনকে সমর্থন করে এসেছেন। বিগ বসের বাড়িতে প্রবেশের পর পরই আলি তাঁর সোশ্যাল মিডিয়ায় তাঁকে সমর্থন করে বহু পোস্ট করেছেন। প্রসঙ্গত, আলি ও জ্যাসমিন শুধুই বন্ধু নাকি তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক রয়েছে তা দু’‌জনের কেউই কোনওদিন স্বীকার করেননি। তবে জ্যাসমিন ও আলির মধ্যে বিশেষ একটি সম্পর্ক রয়েছে তা বোঝাই যায়। যদিও এটা এখনও স্পষ্ট নয় যে আলি গনি আদৌও বিস বসে প্রতিযোগী হয়ে আসছেন নাকি একজন অতিথি হিসাবে। কিন্তু এবার দেখার পালা কোনদিকে এই খেলা ঘুরছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+