Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করণ জোহরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, বিগ বসে সঞ্চালক হিসাবে সলমনকেই চান নেটিজেনরা

সলমন খানের ডেঙ্গু হওয়ার কারণে পরিচালক করণ জোহর বিগ বস ১৬-এর সঞ্চালকের দায়িত্বে রয়েছেন কিছুদিনের জন্য। করণ শনিবার ও রবিবার সম্প্রচারিত হওয়া বিগ বসে দিওয়ালির দু'‌টি পর্বের সঞ্চালনা করেন। যেখানে গোরি নাগোরী রাজনীতিবিদ অর্চনা গৌতমের সঙ্গে উত্তপ্ত বচসার কারণে গোরী নাগোরীকে ভর্ৎসনা করেন করণ দোহর এবং গৌতম সিং ভিজ ও সৌন্দর্য শর্মার প্রেমের সম্পর্ককে ভুয়ো বলে অ্যাখা দেন করণ জোহর। এমনকী করণ গৌতম ভিজকে সৌন্দর্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য দায়ী করেন কারণ গৌতম নিজের প্রচারের জন্য জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে খেলা করছেন।

করণ জোহরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

রবিবারের পর্বে, করণ জোহর তাঁর সঞ্চালক হওয়ার পূর্ণ সুযোগ নেন এবং প্রতিযোগীদের সঙ্গে বাড়ির ভেতরের কিছু কথোপকথন জানার চেষ্টা করেন তিনি। যেখানে প্রিয়াঙ্কা তাঁর দৃষ্টিভঙ্গী কেমন সৌন্দর্যকে নিয়ে তা প্রকাশ করেন। করণ একটি ভিডিও ক্লিপও শেয়ার করেন যেখানে প্রিয়াঙ্কা সৌন্দার্যের চরিত্র নিয়ে কথা বলছেন। এই ক্লিপ দেখানোর পরই খুব স্বাভাবিকভাবেই সৌন্দর্য ও প্রিয়াঙ্কার মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। যা খুবই খারাপ ধরনের ঝগড়া ছিল। এছাড়াও শার্লিন বানোট ও শিব ঠাকরের মধ্যেও রবিবার ঝামেলার সূত্রপাত হয়। করণ জোহর প্রতিযোগীদের মধ্যে ঝগড়া বাধিয়ে দেওয়ার পরই বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়।

এই পর্বগুলি সম্প্রচার হওয়ার পরই নেটিজেনদের একাংশ করণের সঞ্চালনায় অসন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের মনে হয় যে করণ জোহর পক্ষপাতিত্ব করেছেন। নেটিজেনরা টুইটারে তাঁদের অনুভূতির কথা লিখে শোয়ে পুনরায় সলমন খানকে ফেরৎ চাওয়ার দাবী উঠিয়েছেন। প্রসঙ্গত, ভারতীয় টেলিভিশনে সবচেয়ে বিতর্কিত শো হল বিগ বস এবং অতীতেও দর্শকরা বিগ বসের শোতে উত্তপ্ত ঝগড়া-সংঘর্ষের সাক্ষী থেকেছেন। তবে এটাও সত্যি যে এই শোয়ের মাধ্যমে দর্শকরা কিছু সুন্দর প্রেমের কাহিনীও উপহার পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+