অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন, সোশ্যাল মিডিয়া কী লিখলেন টেলি সেলেবরা দেখে নিন

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন, সোশ্যাল মিডিয়া কী লিখলেন টেলি সেলেবরা দেখে নিন

বুধবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রথম ইট রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবসান হল দীর্ঘ বছরের বিতর্কের। এই পদক্ষেপের পর বহু টেলিভিশন সেলেব সোশ্যাল মিডিয়ায় '‌জয় শ্রী ‌রাম’‌ লেখেন। স্বাধীনতার আগে থেকে চলা অযোধ্যার বিতর্কিত জমি কাণ্ডের মামলা শেষ হয় গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে। তার ১০ মাস পর অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হল।

ভূমি পুজোয় খুশি অরুণ গোভিল

ভূমি পুজোয় খুশি অরুণ গোভিল

রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকে ভগবান শ্রী রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল বুধবারের এই ভূমি পুজোয় খুবই খুশি হয়েছেন। তিনি তাঁর টুইটারে লিখেছেন যে আজকের দিনি ইতিহাসে খোদাই হয়ে থাকবে। তিনি সকলকে অভিনন্দন জানান এবং বলেন যে অবশেষে সব রাম ভক্তদের স্বপ্ন পূরণ হল।

দীপিকৈ চিকলিয়ার পোস্ট

দীপিকৈ চিকলিয়ার পোস্ট

পৌরাণিক কাহিনী রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিকলিয়া। তিনি অযোধ্যায় ভূমি পুজো নিয়ে বলেন, ‘‌এটা ভারতীয়দের কাছে বড় জয়, জ্যোত সে জ্যোত জ্বালাতে চলো, রাম কা নাম জপতে চলো।'‌

 পোস্ট করেন লক্ষ্মণ তথা সুনীল লহরিও

পোস্ট করেন লক্ষ্মণ তথা সুনীল লহরিও

রামায়ণে লক্ষ্মণের ভূমিকায় থাকা সুনীল লহরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘‌আজ ৫ অগাস্ট একটি ঐতিহাসিক দিন, ১৫ অগাস্টের মতোই আজকের দিনটিকেও ভারতবর্ষের ইতিহাসে রাম মন্দিরের শিলান্যাস হিসাবে সকলে মনে রাখবেন। ৫০০ বছরের পুরনো সমস্যার সমাধান হল। সব ভারতবাসীকে অনেক অনেক শুভেচছা, জয় সিয়ারাম।'‌

নীতিশ ভরদ্বাজের টুইট

নীতিশ ভরদ্বাজের টুইট


বিষ্ণু পুরান সিরিয়ালে শ্রী কৃষ্ণের চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা নীতিশ ভরদ্বাজও অত্যন্ত খুশি। নীতিশ ভরদ্বাজ লেখেন, ‘‌১২:‌৪৪:‌০৮, নতুন যুগের সূচনা হল। এটিকে প্রেম, ত্যাগ, বিশ্বাস, সম্প্রীতির, বাচন পূর্তি (নিজের কথায় সম্মান জানানো), ন্যায় (ন্যায়বিচার) এবং মর্যাদা (চিন্তাভাবনা ও কর্মে সংযম) হওয়ার যুগ। রাম যে চিন্তাভাবনা প্রতিষ্ঠা করে গিয়েছেন আসুন তাকে অনুসরণ করি।'‌

রবি দুবের পোস্ট করেন

রবি দুবের পোস্ট করেন

টেলিভিশন অভিনেতা রবি দুবেও ভগবান রামের একটি ছবি ইনস্টাতে শেয়ার করেন এবং ক্যাপশন দেন ‘‌জয় শ্রী রাম।'‌

রেশমি দেশাই নিজেকে ধন্য মনে করছেন

রেশমি দেশাই নিজেকে ধন্য মনে করছেন

বিগ বস ১৩-এর প্রতিযোগী রেশমি দেশাই টুইট করে জানিয়েছেন যে তিনি এই দিনটি যে দেখতে পারবেন তার জন্য তিনি ধন্য। তিনি বলেন, ‘‌ঐতিহাসিক দিন, আমি ধন্য এই দিনটি দেখতে পাচ্ছি বলে।'‌

বিন্দু দারা সিংয়ের পোস্ট

বিন্দু দারা সিংয়ের পোস্ট

বিগ বস ৩-এর বিজয়ী বিন্দু দারা সিং নিজের হনুমান অবতারের ছবি দিয়ে লিখেছেন, ‘‌৫০০ বছরের বনবাসের পর ভগবান রাম, সীতা, লক্ষ্মণ জি ও রামের একনিষ্ঠ ভক্ত হনুমানজি অযোধ্যায় ফিরে এসেছেন। আসুন সকলে মিলে প্রদীপ জ্বালিয়ে আজকের পবিত্র দিনটি পালন করি।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+