রিয়া চক্রবর্তী থেকে নিয়া শর্মা, বিগ বসের নতুন সিজনে নয়া চমক অপেক্ষা করে রয়েছে

বিগ বসের নতুন সিজনে নয়া চমক অপেক্ষা করে রয়েছে

‌বিগ বস ১৪ শেষ হয়ে যাওয়ার পরপরই আলোচনা শুরু হয়ে গিয়েছিল বিস বস ১৫–এতে কোন কোন প্রতিযোগী আসতে চলেছেন। ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি শো হল এই বিগ বস। এই শোয়ের সঞ্চালক সলমন খান, এটা বলার কোনও প্রয়োজন নেই এ বছরের বিস বসও তিনি সঞ্চালনা করবেন। এ বছরের মার্চেই শেষ হয় বিগ বস ১৪ সিজন। এবার অপেক্ষা বিগ বস ১৫–এর। এ বছর বিগ বসের বাড়িতে কে কে আলতে চলেছেন তার একটা প্রাথমিক খসড়া পাওয়া গিয়েছে। তবে এখনই সেগুলি নিশ্চিত নয়। যাঁদের বিগ বসের বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে তাঁরা হলেন—

রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী

জালেবি সিনেমার জন্য শুধু নয় রিয়া চক্রবর্তী জনপ্রিয় হন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর। বিগ বসের পরবর্তী সিজনে রিয়াকে প্রতিযোগী হিসাবে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রিয়া এটা করেন তবে টিভি শো-তে তাঁর প্রথন পা দেওয়া হবে।

মহসিন খান

মহসিন খান

ভারতীয় টেলিভিশনে মহসিন খান যথেষ্ট জনপ্রিয় একটি মুখ। তিনিও বিগ বস ১৫-তে আসতে পারেন বলে খবর রয়েছে। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়-এর কার্তিক সিংঘানিয়ার ভূমিকায় অভিনয় করছেন মহসিন।

নেহা মর্দা

নেহা মর্দা

বালিকা বধূ খ্যাত নেহা মর্দাও বিবি ১৫-তে যেতে পারেন বলে খবর রয়েছে। একটি টিভি সাক্ষাতকারে তিনি সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।

 দিশা পারমার

দিশা পারমার

রাহুল বৈদ্যর প্রেমিকা দিশা পারমারকে বিগ বসের নতুন সিজনে দেখা যেতে পারে। বিবি ১৪-এ রাহুল বৈদ্য ছিলেন শেষ পর্যন্ত এবং এই শোয়ের মাধ্যমেই তিনি দিশাকে তাঁর মনের কথা জানিয়েছিলেন।

সুরভি চাঁদনা

সুরভি চাঁদনা

একতা কাপুরের নাগিন ৫-এ শেষবারের মতো দেখা যায় সুরভিকে। তিনিও বিগ বস ১৫-তে আসতে পারেন বলে জানা যাচ্ছে।

 কৃষ্ণা অভিষেক

কৃষ্ণা অভিষেক

কাশ্মীরা শাহের স্বামী তথা টেলি অভিনেতা কৃষ্ণা অভিষেকের বিগ বসের নতুন সিজনে প্রবেশের সম্ভাবনা রয়েছে। বিবি ১৪-এ কাশ্মীরাকে চ্যালেঞ্জার হিসাবে দেখা গিয়েছিল।

নিয়া শর্মা

নিয়া শর্মা

গত বছরই এই টেলি অভিনেত্রী নিয়া শর্মার বিগ বসে প্রবেশের কথা থাকলেও তিনি এটি গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু শোনা যাচ্ছে নতুন সিজনে তিনি এই বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন।

দিশা ভাকানি

দিশা ভাকানি

গত তিন বছরেও তিনি তারক মেহতা কা উল্টা চশমাতে ফিরে আসেননি। যদিও খবর পাওয়া গিয়েছে যে দিশা ভাকানি ওরফে জয়া বেনকে বিবি ১৫-তে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+