তারাদের দেশে ভালো থেকো!‌ মৃত্যুর পরও অগুণিত মানুষকে অনুপ্রাণিত করবেন ঐন্দ্রিলা

ফিনিক্স পাখির ফিরে আসা হল না। এবার আর প্রিয়জনের কাছে ফিরে আসতে পারলেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ দিনের দীর্ঘ লড়াইয়ের অবসান, কোমা থেকে আর চোখ মেলে তাকাতে পারলেন না অভিনেত্রী। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন তিনি। প্রসঙ্গত, ২০১৫ ও ২০২১ সালে ক্যানসারকে জয় করে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু গত ১ নভেম্বর আবারও অভিনেত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচার করার পরও কোমা থেকে ঘুম ভাঙেনি অভিনেত্রীর। যদিও সকলের আশা ছিল ফের দু'‌বারের মতোই ক্যানসারকে জয় করে ফিরে আসবেন ঐন্দ্রিলা। কিন্তু না, এইবার আর ফেরা হল না অভিনেত্রীর। তবে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করা অগুণিত মানুষের কাছে এক অনুপ্রেরণা। তাঁর জীবনের সঙ্গে লড়াই থেমে গেলেও, ঐন্দ্রিলার জীবনযুদ্ধ অনেককেই অনুপ্রাণত করে আজও।

দু’‌বার ক্যানসারে আক্রান্ত

বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার প্রথম ক্যানসার ধরা পড়ে ২০১৫ সালে। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণীর ছাত্রী। সেই সময় তিনি অস্থিমজ্ঞার ক্যানসারে আক্রান্ত হন। ঐন্দ্রিলার চিকিৎসক পরিবার অভিনেত্রীকে নিয়ে সেই সময় দিল্লি চলে যান। কঠিন ক্যানসার রোগকে হারিয়ে ফিরে আসেন অভিনেত্রী। এরপর ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভালোই ছিলেন অভিনেত্রী। শুরু হয়ে গিয়েছিল তাঁর অভিনয় কেরিয়ারও। তবে ফের বাধ সাধে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস। ফুসফুসে টিউমার ধরা পড়ে। সেই সময় ফের দিল্লিতে চলে যান অভিনেত্রী চলে কঠিন কেমো থেরাপি। তখন সঙ্গে পেয়েছিলেন বন্ধু সব্যসাচীকে। সেবারও ফিরে এসেছিলেন ফিনিক্স পাখি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ।

মৃত্যুকে হারিয়ে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা

মৃত্যুকে বার বার স্পর্শ করে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা শর্মা। এক অদ্ভুত প্রাণশক্তি ছিল তাঁর মধ্যে। নিজের অসুস্থতার কারণে ঐন্দ্রিলা হয়ত প্রথম সারির টেলি অভিনেত্রীর মধ্যে না থাকলেও তাঁর এই জীবনযুদ্ধ কোনও গল্পের চেয়ে কম কিছু ছিল না। বাঁচার লড়াইয়ের এক অদম্য উদাহরণ গড়ে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মৃত্যুকে প্রায় স্পর্শ করেও ঐন্দ্রিলা ফিরে ফিরে এসেছেন। এক বার নয়, বার বার। তাঁর এই লড়াই বহু ক্যানসারে আক্রান্ত মানুষের বুকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছে। দাদাগিরি ও দিদি নম্বর ১-এ এসেও ঐন্দ্রিলা শুনিয়েছিলেন মৃত্যুর সঙ্গে লড়াই করেও প্রাণ ভরে বাঁচতে হয় কীভাবে।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী

গত ১ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের খবর পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবারও হয়ত ফিরে আসবেন অভিনেত্রী। কারণ ঐন্দ্রিলা সবসময়ই তাঁর কঠিন রোগকে মাত দিয়ে জীবনকে জয়ী করেছেন। হাওড়ার বেসরকারি হাসপাতালে শুয়ে থাকা ঐন্দ্রিলার এই লড়াই এবার তাঁর একার ছিল না, এই লড়াইতে সামিল ছিলেন তাঁর পরিবার, সব্যসাচী, টেলি পাড়ায় ঐন্দ্রিলার কাছের মানুষ সহ তাঁর অগুণিত ভক্তরা। দু-বার ক্যানসার জয়ী অভিনেত্রী ফের হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অবিনয় করবেন। যেন মানুষের মনে এই বিশ্বাস গেঁথে গিয়েছিল যে ঐন্দ্রিলাকে এত সহজে ছুঁতে পারবে না মৃত্যু।

তাঁর মৃত্যুও শিখিয়ে দিয়ে গেল অনেক কিছু

সময় পেরিয়েছে.. ঐন্দ্রিলার লড়াই চলেছে হাসপাতালের বিছানায়। ভেন্টিলেশনে ২০দিন ঘুমিয়ে ছিলেন। কোমাতে থেকেও ফাইট করে গিয়েছেন ঐন্দ্রিলা ফিরে আসার জন্য। তবে এইবার মৃত্যুর কাছে হেরে গেল জীবন। ফিরে আসতে পারলেন না ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলার ২৪ বছরের এই জীবন অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। তিনি শিখিয়ে দিয়ে গেলেন কীভাবে কঠিন রোগের সঙ্গে হাসিমুখে, ইতিবাচক মনে লড়াই করতে হয়। ঐন্দ্রিলা অনুপ্রেরণা ছিলেন অনেকের। তাঁর চলে যাওয়াও শিখিয়ে দিয়ে গেল কীভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। ভালো থেকে ঐন্দ্রিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+