মিঠাই–খড়ি টক্কর, টিআরপি তালিকার শীর্ষে ফের ‘গাঁটছড়া’, প্রথম সপ্তাহে কামাল লক্ষ্মী কাকিমার
মিঠাই–খড়ি টক্কর, টিআরপি তালিকার শীর্ষে ফের ‘গাঁটছড়া’, প্রথম সপ্তাহে কামাল লক্ষ্মী কাকিমার
প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকা বদল হতে থাকে। আজকে যে শীর্ষে রয়েছে সে পরের সপ্তাহে হয়ত শেষের দিকে চলে যেতে পারে। কিন্তু জি বাংলা 'মিঠাই’ দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকার প্রথমে নিজের জায়গা কায়েম করে রাখতে পেরেছিল। কিন্তু বাধ সাধল স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া’। 'মিঠাই’কে টেক্কা দিয়ে একেবারে প্রথম স্থান দখল করে নিল 'গাঁটছড়া’। গত তিন সপ্তাহ ধরে একই চিত্র নজরে পড়ছে।

মিঠাইকে টেক্কা দিল গাঁটছড়া
স্টার জলসার 'গাঁটছড়া' এই সপ্তাহেও এক নম্বরে এই ধারাবাহিক। যার রেটিং পয়েন্ট ১০.২। সোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায় তথা ঋদ্ধি ও খড়ির জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা। খড়ি ঋদ্ধির দাম্পত্যে টানাপোড়েন বেশ ভালোই টিআরপি তুলছে। প্রথমে বিয়ের ধরন, উড়ন্ত সিঁদুর নিয়ে ব্যাপক ট্রোল হলেও ঋদ্ধি খড়ির জুটি দেখিয়ে দিল তাঁরা বাংলা সেরা সিড মিঠাইয়ের জুটিকেও টেক্কা দিতে পারে। অন্যদিকে, মিঠাই-সিডের পাহাড়ে রোম্যান্স, সিডের চেনা ছন্দের বাইরে এসে মিঠাইকে আই লাভ ইউ বলা কোনওটাই ধোপে টিকল না। টিআরপি গত সপ্তাহের মতো একই রয়েছে বটে। তবে তৃতীয় স্থান ছেড়ে দুই নম্বরে উঠে এসেছে মিঠাই। এবারেও তার সংগ্রহে ৯.৪ নম্বর। তবে মিঠাই একা নয়, ওই একই নম্বর নিয়ে মিঠাইকে সমানে সমানে টক্কর দিচ্ছে স্টার জলসার 'মন ফাগুন'।

টিআরপি তালিকায় স্টার জলসার ধারাবাহিক
তিন নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'আলতা ফড়িং'। এর রেটিং পয়েন্টও ৯.৩। চার নম্বরে ফের এই চ্যানেলের ধারাবাহিক 'ধূলোকণা'। এর রেটিং পয়েন্ট ৯। পাঁচ নম্বরে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী। এর রেটিং পয়েন্ট রয়েছে ৮.৮। এর পরেই ছয় নম্বরে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া। যার রেটিং পয়েন্ট ৮.১।

প্রথম সপ্তাহে বাজিমাত লক্ষ্মী কাকিমা
সপ্তম স্থানে (৭.৯) পয়েন্টে রয়েছেন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। সদ্যই জি বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক। প্রথম সপ্তাহেই সপ্তম স্থানে নিজের জায়গা করে নিয়েছে অপরাজিতা আঢ্য। মধ্যবিত্ত পরিবারের ছাপোষা বাঙালি স্ত্রী কীভাবে একা হাতে সংসার ও মুদির দোকান চালাচ্ছেন সেই গল্প পছন্দ হয়েছে দর্শকদের। অন্যদিকে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ। আর জি বাংলার কাছে এই ধারাবিকটি আগামীদিনে টিআরপি তালিকায় প্রথম স্থান পাওয়ার ইউএসপি হতে পারে।

অন্যান্য সিরিয়ালের স্থান
এর পরেই অর্থাৎ আট নম্বরে রয়েছে জি বাংলার উমা। রেটিং পয়েন্ট ৭.৬। নয় নম্বরে স্টার জলসার ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। এর রেটিং পয়েন্ট ৭.৪। এর পরেই দশ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক পিলু। এর রেটিং পয়েন্ট ৭.২। সুতরাং চলতি সপ্তাহেও সেরা পাঁচে জি বাংলার মিঠাই ছাড়া আর কোনও ধারবাহিক নেই। বরং স্টার জলসায় ধারাবাহিকগুলি টিআরপি লিস্টে নিজেদের জায়গা করে নিয়েছে। তাই পুরনো জায়গা ফিরে পেতে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে জি বাংলাকে।

এক ঝলকে দেখে নিন টিআরপি তালিকা
১) গাঁটছড়া : ১০.২ (প্রথম)
২) মিঠাই: ৯.৪ (দ্বিতীয়)
মনফাগুন : ৯.৪ (দ্বিতীয়)
৩) আলতা ফড়িং: ৯.৩ (তৃতীয়)
৪) ধুলোকণা : ৯.০ (চতুর্থ)
৫) আয় তবে সহচরী : ৮.৮ (পঞ্চম)
৬) অনুরাগের ছোঁয়া : ৮.১ (ষষ্ঠ)
৭) লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.৯ (সপ্তম)
৮) উমা : ৭.৬ (অষ্টম)
৯) খুকুমণি হোম ডেলিভারি : ৭.৪ (নবম)
১০) পিলু :৭. ২ (দশম)












Click it and Unblock the Notifications