রাতারাতি বদলে গিয়েছে রূপার চরিত্র, আবার কবে সাইনাকে দেখা যাবে পর্দায়?
সিরিয়ালের জগতে নিত্য নতুন বদল হয় মুখের। পুরনো কলাকুশলীদের রিপ্লেস করে আনা হয় নতুন মুখ। আবার কখনও আচমকাই বদলে যায় ধারাবাহিকের চরিত্র। তবে সিরিয়ালের ক্ষেত্রে অত্যন্ত পরিচিত একটি শব্দ হল লিপ। এই কথার অর্থ গল্প বেশ কয়েক মাস বা বছর এগিয়ে যাওয়া। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই লিপের মধ্যেই বড় হয়ে গিয়েছে শিশু চরিত্রগুলি। ঠিক তেমনি ঘটনা ঘটেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে।
এরই মধ্যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে এসেছে একাধিক লিপ। যেখানে এগিয়ে গিয়েছে গল্পের সময়। প্রথমে সূর্য ও দীপার দুই মেয়ে অর্থাৎ সোনা ও রূপা কে শিশু চরিত্র দেখানো হয়েছে। তারপর সিরিয়ালে আসে পুনরায় লিপ। আর যেখানে সোনা ও রূপা হয়ে ওঠে কিশোরী। আর কিশোর রূপার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়কে।

ধারাবাহিকে রূপার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রথম কাজেই তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল, যদিও গল্পের মোড় ঘুরতেই ধারাবাহিক থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে, কিন্তু দর্শকদের হৃদয়ে রূপার সেই ছাপ এখনও রয়ে গেছে। তবে সাইনাকে অত্যন্ত পছন্দ করছিলেন দর্শকরা। আর তাই হঠাৎ করে তাঁর সিরিয়াল ছড়ায় রীতিমতো হতাশ ভক্তরা।
গল্প অনুযায়ী এখন বড় হয়ে গিয়েছে সোনা ও রূপা। আর তাই বদলে গিয়েছে চরিত্রের মুখও। তবে আচমকাই এই বদলের রীতিমত চমকে গিয়েছিলেন কলাকুশলী রাও। এমনকি যেদিন তাঁর শেষ দৃশ্যের শুটিং হয়, তখন সাইনা নিজেও বুঝতেই পারেননি যে সেটিই তাঁর শেষ দিন। রূপা চরিত্রটি যেন তাঁর জীবনেরই একটি অংশ হয়ে গেছে। রূপার চরিত্র নিয়ে বলতে গিয়ে সাইনা জানান, রূপা অত্যন্ত কেয়ারিং মেয়ে, আর খুব ভালো বন্ধু হওয়ার মতো। তবে আবার খুব তাড়াতাড়ি সাইনাকে নতুন কোন ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications