বিগ বসের বাড়িতে পুনরায় প্রবেশের পর তীব্র বাকযুদ্ধ শুরু রাহুল বৈদ্য ও ইজাজ খানের মধ্যে
তীব্র বাকযুদ্ধ শুরু রাহুল বৈদ্য ও ইজাজ খানের মধ্যে
এখনও একদিনও হয়নি রাহুল বৈদ্য বিগ বস–১৪–এর বাড়িতে প্রবেশ করেছেন এবং এরই মধ্যে তিনি তাঁর প্রথম ঝগড়া শুরু করে দিয়েছেন। বৃহস্পতিবার বিগ বসের বাড়িতে দেখা যাবে ইজাজ খান ও রাহুল বৈদ্যর ফাটাফাটি লড়াই। এর আগেও বিগ বসের বাড়িতে রাহু–ইজাজের ঝগড়া দেখা গিয়েছে এবং তাঁদের দু’জনের শত্রুতা সকলেই জানে। বাড়ির ক্যাপ্টেনসি টাস্ক নিয়ে রাহুল বৈদ্য ও ইজাজ খানের মধ্যে বাকযুদ্ধ বাধে, যা বাড়ির অন্য সদস্যদের অবাক করে দিয়েছে।

বিগ বসের নতুন প্রোমোতে দেখা গিয়েছে ইজাজ–রাহুলের ঝগড়ার এক ঝলক। প্রোমোতে রাহুলকে বলতে দেখা যায় যে ইজাজ বিগ বসের বাড়িতে মহিলাদের দমন করার চেষ্টা করছেন তাঁর ক্ষমতার মাধ্যমে। রাহুল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ইজাজ খানকে বলেন, 'আমার অনুপস্থিতিতে তুই মহিলাদের ওপর নিজের পৌরুষত্ব দেখাচ্ছিলিস। তোর পৌরুষত্ব পুরুষদের দেখা।’ এই কথা শোনার পর ইজাজ খানও চুপ করে বসে থাকার পাত্র নয়, তিনিও রাহুলকে স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য 'ফাট্টু’ বলে সম্বোধন করেন। এরপর রাহুল প্রতিশ্রুতি দেন যে তিনি ইজাজের নোংরা রূপ সকলের সামনে নিয়ে আনবেন। রাহুল বলেন, 'তোর আসল রূপ সকলকে দেখানোর জন্য আমি ফিরে এসেছি, মনে রাখিস।’
রাহুল ইজাজের উদ্দেশ্যে সতর্ক করে জানান যে তিনি যেন রাহুলের কাছাকাছি নিজের ক্ষমতা দেখাতে না আসেন, তা ইজাজের পক্ষে ভালো হবে না। ইজাজ ও রাহুলের উত্তপ্ত ঝগড়া খুব অবাক চোখে দেখছিলেন রাহুল মহাজন ও জ্যাসমিন ভাসিন। যাইহোক ক্যাপ্টনসু টাস্ক বুধবার থেকে শুরু হয়েছে যা বৃহস্পতিবারও চলবে।












Click it and Unblock the Notifications