রামায়ণ–মহাভারতের পর দূরদর্শনে দেখানো হবে ‘‌শ্রী কৃষ্ণ’‌, ঘোষণা টুইটারে

রামায়ণ–মহাভারতের পর দূরদর্শনে দেখানো হবে ‘‌শ্রী কৃষ্ণ’‌, ঘোষণা টুইটারে

লকডাউন ঘোষণার পর দর্শকদের আবেদনে সাড়া দিয়ে দূরদর্শনে শুরু হয়েছে রামানন্দ সাগরের '‌রামায়ণ’‌ ও বিআর চোপড়ার '‌মহাভারত’‌। এই দুই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দূরদর্শনের টিআরপি লাফিয়ে বেড়ে গিয়েছে। দূরদর্শনের লক্ষ্য ছিল করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে দেশজুড়ে এই লকডাউনের মাঝে দর্শকদের মুখে হাসি ফোটানোর জন্য '‌সার্কাস’‌, '‌রজনি’‌, '‌ব্যোমকেশ বক্সী’‌ ও '‌শক্তিমান’‌–এর মতো পুরনো শোগুলিকে ফিরিয়ে আনা। এর পাশাপাশি ৯০ দশকের আরও একটি সিরিয়াল '‌শ্রী কৃষ্ণ’‌ ফিরতে চলেছে টিভির পর্দায়।

ফের সম্প্রচার হবে শ্রী কৃষ্ণ

ফের সম্প্রচার হবে শ্রী কৃষ্ণ

দূরদর্শন ন্যাশনাল ও প্রসার ভারতীর টুইটারে এই সুখবরটি জানানো হয়েছে। রামানন্দ সাগরের ‘‌শ্রীকৃষ্ণ'‌টি সম্প্রচার করা হয়েছিল ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। ৯০ দশকে এই ধারাবাহিকটিও সবচেয়ে বেশি দর্শক দেখচেন বলে জানা গিয়েছে। ১৯৯৩ সালে এটি প্রথম দূরদর্শন মেট্রো চ্যানেলে (‌ডিডি২)‌ সম্প্রচারিত হয়। ১৯৯৬ সালে ফের ডিডি ন্যাশনালে এটা শুরু থেকে সম্প্রচার করা হয়।

জি, সোনি ও স্টার প্লাসেও দেখানো হয়

আশ্চর্যজনকভাবে ১৯৯৯ সালে এই এই টিভি শোটি জি টিভিতে সম্প্রচার হয় ও বাকি পর্বগুলি এই চ্যানেলে দেখানো হয়। এরপর ২০০১ সালে এই ধারাবাহিকটি ফের সোনি ও স্টারের মতো জনপ্রিয় চ্যানেলেও দেখানো হয়।

শ্রী কৃষ্ণের অভিনেতা–অভিনেত্রীরা

শ্রী কৃষ্ণের অভিনেতা–অভিনেত্রীরা

সর্বদমন ডি ব্যানার্জি কৃষ্ণ ও বিষ্ণুর ভূমিকায় অভিনয় করেছিলেন। ভগবান কৃষ্ণের কিশোর বয়সের ভূমিকায় দেখা গিয়েছিল স্বপ্নিল যোশীকে, যাঁর নাম ঘরে ঘরে প্রচলিত হয়ে গিয়েছিল। শিশু কৃষ্ণের ভূমিকায় ছিলেন অশোক কুমার বালকৃষ্ণন, দীপক দেউলকর বলরামের ভূমিকায়, পিঙ্কি পারিখ রুক্মিনীর ভূমিকায় ও রেশমা মোদী রাধার ভূমিকায় অভিনয় করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+