পল্লবী–বিদিশার রেশ কাটার আগেই আত্মঘাতী আরও এক অভিনেত্রী, ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে
পল্লবী–বিদিশার রেশ কাটার আগেই আত্মঘাতী আরও এক অভিনেত্রী, ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে
একের পর এক আত্মহত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যুব সমাজের মধ্যে। দু’দিন আগেই দমদম নাগেরবাজার এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় উঠতি মডেল ও অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। এর রেশ কাটতে না কাটতেই বিদিশার বান্ধবী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় পাটুলির বাড়ি থেকে।

শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় মঞ্জুষার দেহ। তাঁর পরিবারের দাবি, বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা। প্রসঙ্গত, গত ২৫ মে দমদমের বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মডেল বিদিশা দে মজুমদারের। বিদিশা তাঁর সুইসাইড নোটে এই মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি। বরং তিনি সেখানে জানিয়েছেন যে ঠিকমতো কাজ না পাওয়ার জন্য বষক্তিগত খরচ সামলাতে পারছিলেন না। এর ফলে বিদিশা বেশ কিছুদিন ধরেই অবসাদে ছিলেন। আর সেই অবসাদ থেকেই আত্মঘাতী হন এই অভিনেত্রী। অন্যদিকে এই ঠিক কিছুদিন আগেই ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দের দেহ। তাঁর মৃত্যু কি আদৌ আত্মহত্যা? যদি আত্মহত্যা হয়, কী কারণে আত্মহননের পথ বেছে নিলেন অভিনেত্রী? তা নিয়ে চলছে তদন্ত। এর আগেও বহু টেলি অভিনেত্রী অবসাদের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
মঞ্জুষার মৃত্যুও কি অবসাদের কারণে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য তার তদন্ত করছে পাটুলি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications